এক্সপ্লোর

DC vs CSK Preview: প্লে-অফে স্থান পাকা করার হাতছানি সিএসকের সামনে, সম্মানের লড়াই দিল্লির, কে জিতবে ম্যাচ?

IPL 2023: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল কেবল প্লে-অফে নিজেদের জায়গাই পাকা করবে না, খুব হেরফের না হলে লিগ তালিকার প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলবে হলুদ ব্রিগেড।

নয়াদিল্লি: বহু আগেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে তাঁদের আজকের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিন্তু প্রবলভাবে প্লে-অফের দৌড়ে রয়েছে। সিএসকের দখলে বর্তমানে ১৫ পয়েন্ট রয়েছে। আজকের ম্যাচটি জিতলে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল কেবল প্লে-অফে নিজেদের জায়গাই পাকা করবে না, খুব হেরফের না হলে লিগ তালিকার প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলবে হলুদ ব্রিগেড। তবে ম্যাচ হারলে সিএসকেকে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

অপরদিকে, দিল্লির লড়াইটা সম্মানের। ক্যাপিটালস তারকা রাইলি রুসো আগেভাগেই জানিয়ে রেখেছেন যে তাঁরা এই ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করবেন। তিনি বলেন, 'পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা স্বাধীনভাবে খেলব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের ম্যাচেও শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।'  

এই ম্যাচে দুই দলের স্পিন বিভাগের লড়াইয়ের দিকে সকলেরই নজর থাকবে। এখনও পর্যন্ত দিল্লির স্পিনাররা এ বারের আইপিএলে ৭.০৯-র ইকোনমিতে ২৪ এবং সিএসকের স্পিনাররা ৭.৫৫ ইকোনমিতে ৩৫ উইকেট নিয়েছেন। এই দুই দলের স্পিনারদের ইকোনমিই টুর্নামেন্টের সব দলগুলির মধ্যে সবচেয়ে কম। দিল্লির ঘরের মাঠে ওয়ার্নারদের পারফরম্যান্স এ মরসুমে একেবারেই আহামরি নয়। তবে তাঁরা শেষ পাঁচ ম্যাচের তিনটি জিতে বেশ ভাল ফর্মেই রয়েছে। তাই ক্রিকেটপ্রেমীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।

কবে খেলা

আজ ২০ মে, শনিবার দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টেতে টস হবে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের এই ম্যাচটি

হেড-টু-হেড

দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত আইপিএলে ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিএসকের পাল্লা অনেকটাই ভারি। হলুদ ব্রিগেড ১৮ বার দিল্লিকে হারিয়েছে, সেখানে দিল্লি ১০টি ম্যাচে জয় পেয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget