এক্সপ্লোর

ধোনি-ফ্লেমিং, ক্যাপ্টেন ও কোচের সেরা যুগলবন্দি: ওয়াটসন

মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিফেন ফ্লেমিং বিশ্বের সেরা ক্যাপ্টেন-কোচের যুগলবন্দি, মন্তব্য অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনের।

চেন্নাই:  মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিফেন ফ্লেমিং বিশ্বের সেরা ক্যাপ্টেন-কোচের যুগলবন্দি, মন্তব্য অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনের। ২০০৮ সাল থেকেই আইপিএল-এ খেলছেন এই অজি তারকা। ২০১৮ সালে তাঁর ব্যাটের ওপর ভরসা করেই চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কিংসরা। সেবার ২ বছর নির্বাসিত থাকার পর হাইপ্রোফাইল টি-টোয়েন্টি লিগে কামব্যাক করে সিএসকে। আর ফিরে এসেই ট্রফি জয়। সৌজন্যে শেন ওয়াটসনের অলরাউন্ড পারফর্ম্যান্স এবং ফাইনালে ৫৭ বলে ১১৭ রানের অবিশ্বাস্য ইনিংস।

বৃহস্পতিবার এই তারকা অলরাউন্ডার অবলীলায় জানালেন, ধোনি-ফ্লেমিং জুটিই বিশ্বের সেরা ক্যাপ্টেন ও কোচের যুগলবন্দি। চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সিএসকে-র সাফল্যের পিছনে কোনও গোপন তত্ত্ব নেই। তবে এটা বলতে পারি, এই ফ্রেঞ্চাইজি সত্যিই দারুণ এবং এখানে গোটা দল খুব মসৃণভাবে কাজ করে।”

এই সাক্ষাৎকারে তাঁর সতীর্থ স্টিভ স্মিথের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতিকাণ্ডে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন স্টিভ স্মিথ। নির্বাসিত ছিলেন ডেভিড ওয়ার্নার এবং বেনক্রফ্টও। তবে নির্বাসন থেকে ফিরে অ্যাশেজে যেভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে, তা মুগ্ধ করেছে গোটা ক্রিকেট মহলকেই। মুগ্ধ হয়েছেন শেন ওয়াটসনও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ও দ্বিতীয় ইনিংসে পরপর শতরান, যার সুবাদে পিছিয়ে থেকেও বিরাট জয় পেয়েছে অজি দল। আর সে কারণেই স্টিভের প্রশংসায় পঞ্চমুখ ওয়াটসন। তিনি আশাবাদী, ইংল্যান্ড থেকে অ্যাশেজ জিতেই দেশে ফিরবে ব্যাগি গ্রিন দল।

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget