এক্সপ্লোর

ভারতীয় দলের অনুশীলনে নজর কাড়লেন ধোনি

ডাম্বুলা: ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যতই বিতর্ক, জল্পনা তৈরি হোক না কেন, ভারতের প্রাক্তন অধিনায়ক কিন্তু নিজের মেজাজেই আছেন। আজ ডাম্বুলায় ভারতীয় দলের অনুশীলনে নজর কেড়ে নিলেন ধোনি। বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও, প্রাথমিক জড়তা কাটিয়ে পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্দান্ত শট খেলেন তিনি। রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। তার আগে আজ ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। ধোনি ছাড়াও কেদার যাদব, মণীশ পাণ্ডে, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ অনুশীলনে যোগ দেন। সবার নজর ছিল ধোনির দিকে। তিনি ভারতের বোলারদের ছাড়াও স্থানীয় বোলারদের বলে ব্যাটিং অনুশীলন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতীয় দলের হয়ে খেলেননি ধোনি। এমনকী, এই সময়ে অনুশীলনও করেননি। ফলে শুরুতে কিছুটা গুটিয়েছিলেন। তবে পরে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি ধোনি। তবে তিনি অভিজ্ঞতা দিয়ে অধিনায়ক বিরাট কোহলিকে সাহায্য করছেন। বিশেষ করে ডিআরএস-এর ক্ষেত্রে ধোনির সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন কোহলি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন টেনিস তারকা আন্দ্রে আগাসির উদাহরণ দিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন ধোনি। তিনি পারফর্ম করতে না পারলে তবেই বিকল্পের কথা ভাবা হবে। ধোনি অবশ্য আজকের অনুশীলনে বুঝিয়ে দিয়েছেন, তিনি ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি।

সেরা শিরোনাম

IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?

ভিডিও

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget