এক্সপ্লোর

Mahendra Singh Dhoni : আরসিবিতে যোগ দিন না, ধোনিকে অনুরোধ ভক্তের, উত্তরে চেন্নাই ভক্তদের জন্য মাহি বললেন...

CSK : গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। যদিও নতুন মরশুমের জন্য নিলামে দলকে আরও খানিকটা শক্তপোক্ত করেছে তাঁরা।

দুবাই : শিকে ছেঁড়েনি একবারও। অবশ্য তাতে জনৈক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ভক্ত বদলে ফেলেননি দল। বরং নিলামের পরে ভক্তদের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) আলাপচারিতায় যোগ দিতে এলে দিয়ে ফেললেন বড়সড় প্রস্তাব। ট্রফি জেতার জন্য দলে তাঁকে দরকার জানিয়ে সাফ মাহিকে আরসিবিতে যোগ দিন না বলে প্রস্তাব দিলেন এক ভক্ত। আর যা উত্তরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দলনায়ক যা বললেন, তা আপাতত ভাইরাল সোশাল মাধ্যমে। 

গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। যদিও নতুন মরশুমের জন্য নিলামে দলকে আরও খানিকটা শক্তপোক্ত করেছে তাঁরা। রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান থেকে সমীর রিজভির মতো ক্রিকেটারকে দলে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি। এর মাঝেই আলাপচারিতায় এক ভক্ত ধোনিকে বলেন, '১৬ বছর ধরে আরসিবি ভক্ত, আপনি দলে আসুন না, তাহলে একবার অন্তত ট্রফি জেতা হবে'। স্বাভাবিকভাবেই জনৈক ভক্তের ধোনিকে হঠাৎ এমন প্রস্তাবে তৈরি হয় প্রবল কৌতুহল। 

যার খানিক পরেই চেনা মেজাজে ধোনি বলতে শুরু করেন, 'ক্রিকেটে দুর্ভাগ্য হচ্ছে, সবসময় সবকিছু পরিকল্পনা মতো হয় না। আরসিবি খুবই ভাল দল। শুধু ব্যাঙ্গালোরই নয়, আইপিএলের ১০ দলই কিন্তু চোট-আঘাতে না ভুগলে অত্যন্ত শক্তিশালী দল। সবাই ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।' যার পরই সিএসকে-কে পাঁচবার আইপিএল ও দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি টি২০ জেতানো অধিনায়ক হাসিমুখে জোড়েন, 'এর বাইরে আর কিছু বলতে পারব না। কারণ, এর বেশি বললে বুঝতেই পারছো আমার দল ও আমাদের দলের ভক্তদের ওপর কী প্রভাব পড়তে পারে।' ধোনির যে মন্তব্যের শেষেই সেই আলাপচারিতায় উপস্থিত চেন্নাইয়ের ভক্তরা আনন্দে-ভালবাসায় 'ধোনি...ধোনি' জয়ধ্বনিও দেন।

২০০৮ সালে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিলামে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছিল সিএসকে। সেই শুরু। মাঝে চেন্নাইয়ের দু'বছর নির্বাসনের সময় মাহির রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সিতে খেলা। তার বাইরে, ধোনির আইপিএল কেরিয়ার মানেই চেন্নাইয়ের হলুদ জার্সি। মাহি যেখানে রজনীকান্তের মতোই সুপারস্টার। সিএসকে ভক্তদের কাছে তিনি 'থালাইভা'। ভক্তরা যেভাবে তাঁকে ভালবাসেন, তার জেরে চেন্নাইয়ের ভক্তদের জন্যও তাঁর কতটা আনুগত্য-আবেগ, সেটাই যেন আরসিবি ভক্তের দলবদলের আবদারে তাঁকে নাকচ করে বুঝিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। 

আরও পড়ুন- আইপিএলে মরশুমে ভিত্তিতে সবথেকে বেশি নিলাম-দর কোন ক্রিকেটারদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
IND vs NZ 4th ODI: ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
U19 Asia Cup: প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
India vs New Zealand: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget