এক্সপ্লোর

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে কুম্বলের মতো সাফল্য অর্জন খুবই কঠিন: সহবাগ

মুম্বই: অনিল কু্ম্বলের জায়গায় টিম ইন্ডিয়ার পরবর্তী  হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। কিন্তু কুম্বলের ফেলে যাওয়া চেয়ারে বসার কাজটা সহজ হবে না বলেই মনে করছেন বীরু। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতবিরোধের জেরে কোচ পদের মেয়াদ শেষ হওয়ার পরই ইস্তফা দিয়েছেন প্রাক্তন লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত কার্যকালের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হননি কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর থেকেই কোহলি ও কুম্বলের বিবাদের খবর প্রকাশ্যে আসে। এরইমধ্যে বিসিসিআই কোচ পদের জন্য আবেদন চেয়েছিল। এই পদের জন্য যাঁকা আবেদন জানিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন সহবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবস ও ডোড্ডা গণেশের মতো বোর্ড নতুন করে  কোচ পদের জন্য আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্রিকেট মহল মনে করছে, নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বীরুই। সহবাগ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি কুম্বলের কোচিংয়ে কোনওদিন খেলেননি। কিন্তু তাঁর খেলার সময় সিনিয়র প্লেয়ার হিসেবে কুম্বলে তাঁর পাশে দাঁড়াতেন, সমর্থন করতেন। বীরু বলেছেন, কুম্বলে তাঁর সিনিয়র, তাঁর অধিনায়ক। কোচ হিসেবে কুম্বলে কেমন, তা তিনি জানেন না। কিন্তু গত এক বছরের মেয়াদে তিনি যে সাফল্য অর্জন করেছেন উত্তরাধিকারী হিসেবে তার পুনরাবৃত্তি ঘটানো খুবই কঠিন কাজ বলে মন্তব্য করেছেন বীরু। একইসঙ্গে সহবাগ বলেছেন, কুম্বলের কোচিং পদ্ধতি নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। কিন্তু একজন সিনিয়র হিসেবে, প্লেয়ার হিসেবে তাঁর থেকে ভালো কেউ হতে পারেন না বলে মন্তব্য করেছেন সহবাগ।

সেরা শিরোনাম

Kylian Mbappe: প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget