এক্সপ্লোর

নিজের সাফল্যের কৃতিত্ব অভিষেক নায়ারকে দিলেন দীনেশ কার্তিক

নয়াদিল্লি: ত্রিদেশীয় টি ২০ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে রাতারাতি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে নায়ক হয়ে উঠেছেন দীনেশ কার্তিক। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে যখন শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের দরকার ছিল, তখন কার্তিক এক্সট্রা কভারের ওপর দিয়ে দুরন্ত ছয় মারেন। তাঁর সেই শট দলের জয় এনে দেয়। একইসঙ্গে টি ২০ তে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার ধারাও অব্যাহত থাকে। ৮ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংসের পর কার্তিক তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিলেন মুম্বইয়ের ক্রিকেটার অভিষেক নায়ারকে। তিনি বলেছেন, তাঁর খেলার মানসিক দিকটা শক্তিশালী করতে তাঁকে সাহায্য করেছেন নায়ার। কার্তিকের কথায়, আমার কেরিয়ারের গত আড়াই বছরে ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। খেলার জন্য প্রস্তুতি নিতে ও আমাকে সাহায্য করেছে। ও কৌশলগতভাবে ভাবতে শিখিয়েছে। কঠোর পরিশ্রমের সঠিক রাস্তাটা কী, তা ও জানে। নায়ার আমাকে নদীতে নৌকার মতো এগিয়ে নিয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০০৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নায়ারের। ভারতের হয়ে মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। কার্তিক ওই তিনটি ম্যাচেই খেলেছিলেন। বিধ্বংসী অথচ সংযত ইনিংস খেলে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের জয় নিশ্চিত করেছেন কার্তিক। এমন একটা সময় ব্যাট করতে তিনি নেমেছিলেন যখন ভারতের ১২ বলে দরকার ছিল ৩৪ রান। ১৯ তম ওভারে রুবেল হুসেনের বোলিংয়ে দুটি ছক্কা ও দুটি বাউন্ডারি সহ ২২ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কার্তিক। সৌম্য সরকারের শেষ ওভারের শেষ বলটা তো এখন ইতিহাস। কার্তিক বলেছেন, এটা একটা দারুণ অনুভূতি। এটা এমন একটা বিষয় যা সারাজীবন স্মৃতিতে অমলিন থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget