এক্সপ্লোর

আগরতলায় দীপাকে উষ্ণ অভ্যর্থনা

আগরতলা: রিও অলিম্পিকে চতুর্থ হওয়া জিমন্যাস্ট দীপা কর্মকার আজই ত্রিপুরায় পা রাখলেন। আগরতলায় ঘরের মেয়েকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হল। দীপাকে দেখতে বিমানবন্দর থেকে অভয়নগরের বাড়ি পর্যন্ত রাস্তার দু'ধারে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। ছিলেন অসংখ্য ছাত্র-ছাত্রীও। গলায় ফুলের মালা পরে, হুডখোলা জিপে চড়ে সারা শহর পরিক্রমা করেন দীপা। তাঁকে সংবর্ধনা দেয় ত্রিপুরা সরকার।   ঘরে ফেরার পর দীপা বলেছেন, ‘রিও যাওয়ার আগে সাই কর্তারা জানতে চেয়েছিলেন, আমার বিদেশি কোচ চাই কি না। আমি বলেছিলাম, ভারতীয় কোচেরা আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করেন। বিশ্বেশ্বর নন্দীর কোচিংয়ে আমি খুব খুশি। রিও অলিম্পিকে পদক পাওয়া সিন্ধু, সাক্ষীর কোচেরাও ভারতীয়।’   এবারের অলিম্পিকে ভারতের মহিলা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্সে খুশি দীপা। তিনি কন্যাসন্তান বাঁচানো এবং তাদের পাশে থাকার আবেদন জানিয়েছেন।   দীপাকে সংবর্ধনা দিতে হাজির ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সরকারি চাকরিতে দীপা ও তাঁর কোচের পদোন্নতির কথা ঘোষণা করেছেন। পরিকাঠামোর অভাবের কথা স্বীকার করে নিয়ে রাজ্যে একটি বিশ্বমানের জিমন্যাসিয়াম তৈরি করার প্রতিশ্রুতিও দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, দীপার সম্মানে মঙ্গলবার সব স্কুল বন্ধ থাকবে।   দীপার কোচ জিমন্যাস্টিকের পরিকাঠামোর উন্নতির আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ত্রিপুরায় প্রতিভার অভাব নেই। ঠিকমতো সুযোগ-সুবিধা পেলে পরবর্তী অলিম্পিকে ত্রিপুরা থেকেই কোনও জিমন্যাস্ট পদক আনতে পারেন।

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget