এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan : মাঝে সাড়ে ৪ বছর, ৮ ডার্বি শেষে অবশেষে শাপমোচন ইস্টবেঙ্গলের, ঝলকে গত ক'বছরের ডার্বি তথ্য

Derby Match : নতুনভাবে তৈরি দল নিয়ে ইস্টবেঙ্গলকে জয়ের সারণীতে ফেরালেন কার্লোস কুয়াদ্রাত। নন্দকুমারের দুরন্ত গোলে ভর করে ডুরান্ডের ডার্বিতে ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।

কলকাতা : অবশেষে আনন্দের সেই চেনা ছবি লাল-হলুদ সভ্য-সমর্থকদের মধ্যে। শেষমেশ শাপমোচনের জেরে আনন্দ-উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকরা। একবুক আশা নিয়ে প্রত্যেকবার বুক বাঁধলেও মাঝে দীর্ঘ সময় শুধুমাত্র হতাশাই সঙ্গী হয়েছিল তাঁদের। মঞ্চ পাল্টাক বা ফ্র্যাঞ্চাইজি, মাঝে দীর্ঘ সাড়ে ৪ বছর ক্রমাগত হারের মুখে পড়তে হয়েছিল তাঁদের। শেষমেশ যা থামল। নতুনভাবে তৈরি দল নিয়ে ইস্টবেঙ্গলকে ডার্বি-জয়ের সারণীতে ফেরালেন কার্লোস কুয়াদ্রাত। নন্দকুমারের দুরন্ত গোলে ভর করে ডুরান্ডের ডার্বিতে ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।

পরিসংখ্যান জানাচ্ছে, প্রায় সাড়ে ৪ বছর বাদে ফের মোহনবাগানকে বড় ম্যাচে হারাতে সক্ষম হল ইস্টবেঙ্গল। মাঝের সময়ে টানা ৮ ম্যাচে জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। ২০১৯ সালের ২৭ জানুয়ারির পর ১২ অগাস্ট ফের ডার্বির রং হল লাল-হলুদ। তৎকালীন ইস্টবেঙ্গল খেলত আই লিগে। ২০১৯ সালের ২৭ জানুয়ারি হাইমে স্যান্টোস ও জবি জাস্টিনের গোলে ২-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। যারপর থেকে ডুরান্ড কাপের বড় ম্যাচের (১২ অগাস্ট ২০২৩) আগের পর্যন্ত মোট ডার্বি হয়েছিল ৯ টি। কলকাতা লিগের একটি ম্যাচে ( ২০১৯ সালের ১ সেপ্টেম্বর) ড্র ছাড়া প্রত্যেকটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল।

যার শুরুর হয়েছিল ২০২০ সালের ১৯ জানুয়ারি। তখনই দুই দলই খেলত আই লিগে। জোসেবা বেইতিয়া ও বাবা দিওয়ারার গোলে ২-১ জিতেছিল। তারপরের দুটি মরসুমে চারটি ম্যাচেও জিতেছে সবুজ-মেরুন শিবির। ২০২১-২২ মরসুমে দুটি ম্যাচে এটিকে মোহনবাগান জিতেছিল যথাক্রমে ৩-০ (২৭ নভেম্বর ২০২১) ও ৩-১ (২৯ জানুয়ারি ২০২২) গোলের ব্যবধানে। 

২০২২-২৩ মরশুমেও ময়দানের দুই প্রধান প্রথম মুখোমুখি হয়েছিল ডুরান্ড কাপে। ২৮ অগাস্ট ২০২২-এর ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোলে ডুরান্ডের গ্রুপ পর্বের যে ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম রাউন্ডের ম্যাচেও বজায় ছিল যে ধারা। ২০২২ সালের ২৯ অক্টোবর বৌমৌস ও মনবীরের গোলে ২-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। আর দিমিত্রি, স্লাভকোর গোলে ২-০ ব্যবধানে গত ২৫ ফেব্রুয়ারি এর আগের শেষ ডার্বির রঙও হয়েছিল সবুজ-মেরুন।         

আরও পড়ুন- মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বির সমস্ত আপডেট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget