এক্সপ্লোর

East Bengal: নতুন মরসুমের আগে জোড়া বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারকে দলে নিল লাল হলুদ ব্রিগেড

ISL 2023: অ্যাডিলেড থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ফুটবলার ২০১৫-১৬ মরশুমে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগের চ্যাম্পিয়নশিপ খেতাব ও প্রিমিয়ারশিপ খেতাব জেতেন।

কলকাতা: নতুন মরশুমের জন্য দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে এল ইস্টবেঙ্গল এফসি। অস্ট্রেলিয়ার জর্ডন এলসি ও স্পেনের হোসে আন্তোনিও পার্দো লুকাসকে এ মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে। শনিবার সরকারি ভাবে এই ঘোষণা করা হল ক্লাবের পক্ষ থেকে।

এ লিগের ক্লাব পার্থ গ্লোরি থেকে আসছেন এলসি। অ্যাডিলেড থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ফুটবলার ২০১৫-১৬ মরশুমে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগের চ্যাম্পিয়নশিপ খেতাব ও প্রিমিয়ারশিপ খেতাব জেতেন। এ ছাড়া ওই ক্লাবের হয়েই ২০১৮ ও ২০১৯-এ অস্ট্রেলিয়া কাপও জেতেন তিনিই। অ্যাডিলেডের ক্লাবের ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত খেলেন তিনি। তার পরে নিউক্যাসল জেটসে সই করেন। নিউক্যাসলের ক্লাবে দুই মরশুমে ৩৫টি ম্যাচ খেলার পরে এ বছর জানুয়ারিতে পার্থ গ্লোরিতে যোগ দেন এলসি।

অন্যদিকে, পার্দো বিভিন্ন স্প্যানিশ ক্লাবের হয়ে লা লিগার দ্বিতীয় ডিভিশনে ৭০টিরও বেশি ম্যাচ খেলেছেন। এ বছর জুনে ৬১ বছর পর এলদেনসে-র দ্বিতীয় ডিভিশনে ফিরে আসায় তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। যুব ফুটবলে তিনি ভিয়ারিয়েল ও ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন।

একসঙ্গে দলে জোড়া ডিফেন্ডার পেয়ে খুশি হেড কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, “ওরা দুজনেই ভাল ও অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার। আমাদের রক্ষণকে শক্তিশালী রাখতে ওরা সাহায্য করবে। দলের সাফল্যের জন্য শক্তিশালী রক্ষণ খুবই জরুরি। এই দুই খেলোয়াড় এসে যাওয়ায় আমাদের রক্ষণও শক্তিশালী হবে বলে আশা করি”।

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর এলসি-র বক্তব্য, “এ রকম ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। সতীর্থদের সঙ্গে আলাপ করার ও আর এক সফল মরশুম শুরুর অপেক্ষায় রয়েছি। এই ক্লাবের সমর্থকদের নিয়ে অনেক কিছু শুনেছি। তাদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি”।

অন্যদিকে পার্দোর বক্তব্য, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে ভারতীয় ফুটবলের অভিযান শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত। প্রতি ম্যাচেই এই ভালবাসা ও আস্থার জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি অসাধারণ একটা বছর অপেক্ষা করে আছে আমাদের জন্য।''

গত মরশুমে হিরো আইএসএলে ন’নম্বরে থেকে লিগ শেষ করার পর দলের এক ঝাঁক বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে বিদায় দেয় তারা। ফলে এই মরশুমের জন্য ঢেলে দল সাজানোর প্রক্রিয়া চলছে ইস্টবেঙ্গল এফসি-তে। স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেসকেও নিয়ে এসেছে তারা। এ ছাড়া গত মরশুমের দলে থাকা বিদেশি ডিফেন্ডার ইভান গঞ্জালেস, স্ট্রাইকার ক্লেটন সিলভা আছেন এ বারেও। এই বিদেশিদের সঙ্গে এ বার যোগ দিলেন এই দুই সেন্ট্রাল ডিফেন্ডার।

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget