এক্সপ্লোর

Eden Gardens: তিনি না থাকায় বড় ম্যাচ পাবে না ইডেন? কী বললেন সৌরভ?

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদ থেকে সরে যেতে হয়েছে। তারপর নিজেই জানিয়েছিলেন, সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন। কিন্তু সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদ থেকে সরে যেতে হয়েছে। তারপর নিজেই জানিয়েছিলেন, সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন। কিন্তু সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আপাতত তিন বছর কুলিং অফে যাওয়ার পথে হাঁটছেন।

সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অনেকে আশা করেছিলেন, ইডেনে ফাইনাল আসবে? সৌরভ রবিবার সাংবাদিকদের বলেন, 'ফাইনাল কোথায় যাবে, সেটা তো ঠিক করবে বোর্ড। ওরাই তো আয়োজক। সব সময় তো একটা জায়গায় ফাইনাল হয় না। এখন অনেক ভাল মাঠ রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলা হবে।'

সিএবি নির্বাচনে (CAB) উলটপুরাণ হল। যেখানে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) জায়গা ছেড়ে দিলেন সৌরভ। সিএবি-র আসন্ন নির্বাচনে লড়াই করছেন না সৌরভ। তিনি যদিও আগে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পদে লড়বেন। তারপর থেকেই জল্পনা চলছিল, কবে মনোনয়ন জমা করবেন সৌরভ।

রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা করতেই হতো। সৌরভ নিজেও সিএবি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চমক অপেক্ষা করেছিল। দেখা যায়, সৌরভ নন, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করছেন দাদা স্নেহাশিস। যিনি বর্তমানে সিএবি সচিব ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেন অমলেন্দু বিশ্বাস। সচিব পদে মনোনয়ন দেন নরেশ ওঝা। যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে যাচ্ছেন দেবব্রত দাসই।

বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় মনোনয়ন জমা করা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবেন। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি গঠন করা হবে।                                          

কেন তিনি নিজে সভাপতি পদে মনোনয়ন জমা করলেন না? সাংবাদিকদের সৌরভ বলেন, 'আমি বলেছিলাম নির্বাচন হলে লড়ব। কিন্তু নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসছে প্রার্থীরা। আমি থাকলে আরও দুজন পোস্ট পাবে না। সে জন্যই আমি সরে দাঁড়ালাম। আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসেছিলাম। আমি প্রেসিডেন্ট হতে পারতাম। তবে মনে হয় না সেটা ঠিক হতো।'

আরও পড়ুন: এমন মুহূর্ত আর কখনও আসবে না, পাকিস্তান ইনিংসকে ভেঙে বললেন অর্শদীপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget