এক্সপ্লোর

Emami East Bengal: ডুরান্ড দিয়েই মরসুম শুরু, ৫ বিদেশিকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

Emami East Bengal 5 Footballer: ঘরোয়া ট্রফি  জিতেছেন প্রায় সবগুলোই। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে আগামীকালই শহরে পা রাখতে চলেছেন এই ডিফেন্ডার।

কলকাতা: ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পর একের পর এক ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ বাহিনী। আসন্ন মরসুমের আগে এবার একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিজেদের দলে নিয়ে নিল তারা। কে এই পাঁচজন, আসুন দেখে নেওয়া যাক -

চারাল্যামবোস কাইরিয়াকু: ৩২ বছরের ডিভেন্ডার। সারপ্রাইসের এই রক্ষণ সামলানো ফুটবলার দেশের হয়ে ১১ বার খেলেছেন। ঘরোয়া ট্রফি  জিতেছেন প্রায় সবগুলোই। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে আগামীকালই শহরে পা রাখতে চলেছেন এই ডিফেন্ডার।

অ্যালেক্স লিমা: ৩৩ বছর বয়সি ব্রাজিলিয় ফুটবলার। মিডফিল্ডে গত ২ মরসুমে জামশেদপুর এফসি-র হয়ে ৪২ ম্যাচের মধ্যে ৪১ ম্যাচ খেলেছেন। ২০২১-২২ মরসুমে জামশেদপুরের হয়ে জিতেছেন লিগ উইনার্শ শিল্ড। 

ইভান গঞ্জালেজ: ৩২ বছরের স্প্যানিশ ডিফেন্ডার। এর আগের ২ মরসুমে এফসি গোয়ার হয়ে ৪২ ম্যাচের মধ্যে খেলেছেন ৩৬ ম্যাচ। রিয়াল মাদ্রিদের যুব প্লেয়ার হিসেবে খেলেছেন। এছাড়া গত মরসুমে গোয়ার জার্সিতে জিতেছেন ডুরান্ড কাপ।

 ক্লেটন সিলভা: ৩৫ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে বিগত ২ মরসুমে ৩৭ ম্যাচ খেলেছেন। করেছেন ১৬টি গোল। অ্যাসিস্ট করেছেন সাতটি গোলে।

এলিয়ান্দ্রো: ৩২ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিথুয়ানিয়া ও মালটার পাশাপাশি তাইল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন। বিগত আড়াই মরসুমে করেছেন ২৩ গোল। 

দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল

এদিকে, ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।

সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ, সুমিত পাসি ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড, ২৮-এ যুবভারতীতে ডার্বি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget