এক্সপ্লোর

ENG vs IND: অ্যান্ডারসন-তেন্ডুলকর নয়, পতৌদির নামেই হোক ভারত-ইংল্যান্ড সিরিজ়, সচেষ্ট স্বয়ং সচিন

Sachin Tendulkar: ভারত-ইংল্যান্ডের এই সিরিজ়ের সঙ্গে যাতে পতৌদির নাম যুক্ত থাকে, সেই বিষয়ে সচেষ্ট আইসিসি চেয়ারম্যান জয় শাহও।

নয়াদিল্লি: ভারত বনাম ইংল্য়ান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। এই সিরিজ় নাম ঘিরেই যত কাণ্ড। এতদিন পর্যন্ত ইংল্যান্ডে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় প্রাক্তন অধিনায়ক ম্যাক পাতৌদির নামে পতৌদি ট্রফি হিসাবে খ্যাত ছিল। তবে সেই সিরিজ়ের নাম বদলে এবার থেকে তা অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি করা হয়েছে। তবে এই নাম বদলের সঙ্গে অনেকেই সহমত নন। এবার আসরে নামলেন স্বয়ং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সচিন ও জেমস অ্যান্ডারসন, দুই দেশের দুই কিংবদন্তির নামে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী সচিন স্বয়ং আসরে নেমে কার্যত একপ্রকার বিসিসিআই ও ইসিবির কর্তাদের এই সিরিজ়ের নামকরণ বদল নিয়ে ভাবনাচিন্তা করতে বাধ্য করেছেন। 'মাস্টার ব্লাস্টার' চান প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামে পতৌদি ট্রফি হিসাবেই এই সিরিজ় চালু থাকুক। এই সিরিজ়ের সঙ্গে যাতে পতৌদির নাম যুক্ত থাকে, সেই বিষয়ে সচেষ্ট আইসিসি চেয়ারম্যান জয় শাহও।

সিরিজ়ের নামকরণ হয়তো এরপরেও বদল হবে না। তবে শোনা যাচ্ছে সিরিজ়জয়ী অধিনায়ককে ম্যাক পতৌদির নামে কোনও মেডেল পুরস্কার দেওয়া হতে পারে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে সচিন ও অ্যান্ডারসনের সম্মিলিতভাবে নতুন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উন্মোচন করার কথা ছিল। তবে আমদাবাদের বিমান দুর্ঘটনার আবহে এই কর্মসূচী পিছিয়ে যায়। দুই বোর্ডের তরফেই মনে করা হয় এই সময়টা নতুন ট্রফি উন্মোচনের জন্য সঠিক নয়। তবে কবে এই ট্রফি নতুনরূপে উন্মোচিত হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনও কিছু জানা যায়নি।

সচিনের ফাদার্স ডে পোস্ট  

আজ ১৫ জুন, ফাদার্স ডে (Father’s Day 2025)। বাবাদের প্রতি কৃতজ্ঞতা, ভালবাসা জানানোর দিন। আজকের এই বিশেষ দিনটি বিশ্বের শতাধিক দেশ পালন করে। বিভিন্ন ক্ষেত্রের, সাধারণ থেকে কিংবদন্তি, বিভিন্ন ব্যক্তিত্ব আজকের দিনে প্রায়ই বাবাদের সঙ্গে নিজেদের ছোটবেলার না না স্মৃতি সকলের সঙ্গে ভাগ করেন। এক কিংবদন্তিও আজকের দিনে সেটাই করলেন।

 

সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের একেবারে খুদে বেলার ছবি শেয়ার করে তিনি এক আবেগঘন বার্তায় লেখেন, 'সব সাধুবাদ, শতরানের আগে একজন ব্যক্তি ছিলেন যাঁর হাতে ছিল কলম ও মুখে হাসি। তিনি গোটা বিশ্বের আগে আমার ওপর ভরসা করেছিলেন। আমি ওঁর শান্ত মনোভাব, ওঁর ভালবাসা আমার প্রতিটি পদে সঙ্গে নিয়ে চলি। হ্যাপি ফাদার্স ডে। তোমায় আমরা খুব মিস করি বাবা।' তিনি আর কেউ নন স্বয়ং সচিন তেন্ডুলকর। এই বিশেষ দিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্টে ফের একবার বাবার প্রতি সচিনের ভালবাসাই ফুটে উঠল।

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget