এক্সপ্লোর

২৫ বলে ১০০! টি-টেন লিগে তাণ্ডব ইংল্যান্ডের ব্যাটসম্যান উইল জ্যাকসের (দেখুন)

দুবাই: টি-টেন লিগে নয়া নজির ব্রিটিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের। ৮টি বাউন্ডারি আর ১১টি ওভার বাউন্ডারির সুবাদে মাত্র ২৫ বলেই শতরান হাসিল করে নিলেন সারের বছর কুড়ির ক্রিকেটার উইল জ্যাকস। দুবাইতে দশ ওভারের ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে এই বিশ্ব নজির গড়েছেন তিনি।

এদিন দুবাইতে একটি ম্যাচে উইল জ্যাকস ৩০ বল খেলে ১০৫ রান করেছেন। যার সুবাদে নির্ধারিত ১০ ওভারে ১৭৬ রান তুলে নেয় কাউন্টি দল সারে। জবাবে ব্যাট করতে নেমে ৮১ রানেই থামে ল্যাঙ্কাশায়ার। ওই ম্যাচে ৯৫ রানে জয় পায় সারে। ম্যাচ শেষে জ্যাকস জানান, ব্যাটিং করতে নেমে প্রথমে একেবারেই শতরানের কথা মাথায় আসেনি তাঁর। দুবাইয়ের ওই মাঠে ১২০ থেকে ১৩০ রান গড় স্কোর, সেই লক্ষ্যেই এগোচ্ছিলেন তিনি। মজার ছলে ব্যাটিং করতে করতেই মাইলস্টোনে পৌঁছে যান জ্যাকস। ২২ বলে ৯৮ রানে পৌঁছে যাবার পর প্রথম শতরানের কথা মাথায় আসে তাঁর। আর তারপরই আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে শতরান করার রেকর্ড ভেঙে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রসঙ্গত, টি-টেনের ক্রিকেটে এটাই কোনও ব্যাটসম্যানের প্রথম শতরান ও সর্বোচ্চ স্কোর। এর আগে ডিসেম্বরে ৮৭ রানের একটি ইনিংস এসেছিল ইংল্যান্ড দলের ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। এতদিন পর্যন্ত সেটাই ছিল দশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। উইল জ্যাকসের অনবদ্য শতরানের দৌলতে সেই রেকর্ডও ভেঙে গেল।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছেন এবিডি। অতীতে এই রেকর্ড ছিল কিউই তারকা কোরি অ্যান্ডারসনের দখলে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেছিলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। আর তারও আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন পাক তারকা শাহিদ আফ্রিদি। ১৯৯৬ থেকে ২০১৪, দীর্ঘ ১৮ বছর ওই রেকর্ড অক্ষত ছিল।

সেরা শিরোনাম

Utpal Chatterjee: ১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB
১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB
Bengal Cricket: স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget