এক্সপ্লোর

Eoin Morgan Retirement: টানা খারাপ পারফরম্যান্স, মঙ্গলবারই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মর্গ্যান

Eoin Morgan Update: প্রথম ২ ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। আর তৃতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন মর্গ্যান (Eoin Morgan)।

লন্ডন: রানের মধ্যে তিনি ছিলেন না দীর্ঘদিন ধরেই। ফিটনেসও ভোগাচ্ছিল প্রতিনিয়ত। এবার তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর ভাবনা-চিন্তা করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেখানে সিরিজ ইংল্যান্ড জিতলেও ব্যাটার মর্গ্যান পুরো ব্যর্থ। প্রথম ২ ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। আর তৃতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে যে আগামীকাল মঙ্গলবারই হয়ত ২২ গজকে চিরতরে বিদায় জানাতে পারেন মর্গ্যান। 

বিশ্বকাপ জিতেছিলেন মর্গ্যান

২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। মর্গ্যানের নেতৃত্বেই খেতাব ঘরে তুলেছিল ব্রিটিশরা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি খেলেন না। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক ছিলেন মর্গ্যান। কিন্তু দেশের জার্সিতে শেষ ২৮টি ম্যাচে মাত্র ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন মর্গ্যান। এছাড়া ফিটনেসও তাঁর সঙ্গ দিচ্ছে না অনেক দিন ধরেই। উল্লেখ্য, এক সাক্ষাৎকারে মর্গ্যান আগে বলেছিলেন, "আমি যদি মনে করি দলের জন্য অবদান রাখতে পারছি না বা যদি মনে হয় ভাল পারফরম্যান্স করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তা হলে আমি সেখানেই কেরিয়ারে ইতি টেনে দেব।"

মর্গ্যান যদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে ইংল্যান্ডের জাতীয় দলের সাদা বলের ফর্ম্য়াটে অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন জস বাটলার। ২০১৫ সাল থেকে দলের সহ অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি। এছাড়াও মর্গ্যানের অনুপস্থিতিতে ১৩টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন দলকে। নেতৃত্বের ব্যাটন পাওয়ার দৌড়ে রয়েছেন মঈন আলিও। কিন্তু বাটলারের সম্ভাবনাই বেশি। 

উল্লেখ্য, মর্গ্যান আয়ারল্যান্ডের জার্সিতেও খেলেছেন আগে। ২০০৭ বিশ্বকাপে আইরিশদের হয়েই মাঠে নেমেছিলেন। এরপর ২০০৯ সাল থেকে ইংল্যান্ডের জার্সিতে খেলে আসছেন এই বাঁহাতি ব্যাটার। ২০১৫ বিশ্বকাপেও মর্গ্যানই ছিলেন অধিনায়ক। কিন্তু সেবার বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল দল। এর চার বছর বাদে নিজেদের দেশের মাটিতেই বিশ্বকাপ জিতে নেয় মর্গ্যানের ইংল্যান্ড শিবির।

আরও পড়ুন: রোহিত না খেললে বিকল্প অধিনায়ক বুমরা? দলে যোগ দিচ্ছেন ময়ঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: প্রথমে নিজের ব্যাট নিজেই সারালেন, তারপরে বোলারদের মাঠের বাইরে পাঠালেন ধোনি, রইল ভিডিও
প্রথমে নিজের ব্যাট নিজেই সারালেন, তারপরে বোলারদের মাঠের বাইরে পাঠালেন ধোনি, রইল ভিডিও
Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget