এক্সপ্লোর

বিশ্বকাপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় ঋষভ পন্থ, অম্বাতি রায়াডু

পেসার নবদীপ সাইনিকেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

নয়াদিল্লি: ১৫ জনের দলে না থাকলেও, বিশ্বকাপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পেলেন ঋষভ পন্থ ও অম্বাতি রায়াডু। পেসার নবদীপ সাইনিকেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আজ বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। পন্থের বদলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিকের সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পন্থ বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন সুনীল গাওস্কর। গৌতম গম্ভীর আবার রায়াডুর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অঘটন ছাড়া ঘোষিত ১৫ সদস্যের দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই এবার বিশ্বকাপের জন্যও আমরা তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছি। প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে যথাক্রমে ঋষভ পন্থ ও অম্বাতি রায়াডুকে। এই তালিকায় একমাত্র বোলার সাইনি। কোনও ক্রিকেটার চোট পেলে এই তিনজনের মধ্যে কেউ দলে ঢুকবে।’ সোমবার দল ঘোষণার সময় প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ রায়াডুর বদলে বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া প্রসঙ্গে বলেন, শঙ্করের ‘ত্রিমাত্রিক’ গুণ আছে। প্রসাদের এই মন্তব্যকে কটাক্ষ করে রায়াডু ট্যুইট করেন, ‘বিশ্বকাপ দেখার জন্য ত্রিমাত্রিক চশমার অর্ডার দিয়েছি।’ তবে এখনও তাঁর বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনা থাকল।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Gurnoor Brar: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
Jasprit Bumrah: প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?
প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?

ভিডিও

TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget