এক্সপ্লোর

জাতীয় দল থেকে বাদ পড়ার দুঃখ ঘুচল বিশ্বকাপজয়ী কোচ হরেন্দ্র সিংহের

লখনউ: খেলোয়াড় হিসেবে সাফল্য পেতে চেয়েছিলেন হরেন্দ্র সিংহ। অলিম্পিক, বিশ্বকাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয়ের স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। রবিবার অলিম্পিয়ান না হতে পারার দুঃখ ঘুচল। তাঁর কোচিংয়েই যে ১৫ বছর পরে জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ভারতের সিনিয়র হকি দলের প্রাক্তন গোলকিপার মীররঞ্জন নেগি ১৯৮২ সালের এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সাত গোল খেয়েছিলেন। সেই ম্যাচের পর দেশজুড়ে সমালোচিত হতে হয়েছিল তাঁকে। পরবর্তীকালে কোচ হয়ে ১৯৯৮ সালে এশিয়ান গেমসে ভারতকে সোনা জিতিয়েছিলেন নেগি। তাঁর সঙ্গে মিল রয়েছে হরেন্দ্রর। এবারের জুনিয়র হকি বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে পর্যন্তও হরেন্দ্রকে শুনতে হয়েছিল, তিনি যেমন খেলোয়াড় হিসেবে ব্যর্থ, তেমনই কোচ হিসেবেও সাফল্য নেই। রবিবার ভারত বিশ্বকাপ জেতার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ। তিনি বলেছেন, ‘১৯৯৮ সালে জাতীয় দল থেকে বাদ পড়ে আমি কোচিং শুরু করি। সেই সময় নিজেকে বলেছিলাম, আমি অলিম্পিয়ান হতে না পারলেও অলিম্পিয়ান এবং বিশ্ব চ্যাম্পিয়ন তৈরি করে দেশকে গর্বিত করব। বিশ্বকাপে দেশের পতাকা সবার উপরে থাকবে, এটাই দেখতে চেয়েছিলাম আমি। ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর জন্য আমি ২২ বছর ধরে পরিশ্রম করেছি। আজ আমরা স্বপ্ন সফল হয়েছে।’ তবে একজন আদর্শ কোচের মতোই দলের খেলোয়াড়দের আত্মত্যাগের কথাও বলেছেন হরেন্দ্র। তিনি জানিয়েছেন, গোলকিপার কৃষ্ণ পাঠক জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য বাবার শেষকৃত্যে হাজির থাকেননি। দলের প্রতি এই খেলোয়াড়দের এই দায়বদ্ধতার জন্যই বিশ্বকাপ জিততে পেরেছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget