এক্সপ্লোর

আততায়ীর গুলিতে মৃত্যু বাবার, ওয়েস্ট ইন্ডিজগামী দল থেকে নিজেকে সরিয়ে নিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভা

কলম্বো: আততায়ীর গুলিতে মারা গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভার বাবা। ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা দলের রওনা হওয়ার আগে এই ঘটনা ঘটেছে। এরফলে ধনঞ্জয় শ্রীলঙ্কার টিমে থাকতে পারছেন না। পুলিশ জানিয়েছে, ধনঞ্জয়ের বাবা রঞ্জন স্থানীয় রাজনৈতিক নেতা। তাঁকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বোর শহরতলি রাতমালানায় আততায়ীরা গুলি চালায় আততায়ীরা। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। বাবার হত্যার পর ২৬ বছরের ধনঞ্জয় তিন টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজগামী দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যদিও শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে ধনঞ্জয়ের পরিবর্ত কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়ননি। তবে শ্রীলঙ্কা দলের বাকি সদস্যদের রওনা দেওয়ার সময়সূচীর কোনও পরিবর্তন হয়নি। তবে সহ খেলোয়াড়ের বাবার এ ধরনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে দলের বাকি সদস্যদের মনোভাবে পরিপ্রেক্ষিতে রওনা দেওয়ার সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। গতকাল রাতে ধনঞ্জয়ের বাবাকে নিয়ে যাওয়া হয় সেই কালুবোউইলা হাসপাতালে বেশ কয়েকজন ক্রিকেটার গিয়েছিলেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget