এক্সপ্লোর

Wimbledon Quater Final: উইম্বলডন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার, সেমিতে নোভাক জকোভিচ

অপ্রত্যাশিতভাবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন রজার। অন্যদিকে স্বপ্নের ফর্ম অব্যাহত নোভাক জকোভিচের। পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন তিনি।

লন্ডন: উইম্বলডনে একই দিনে ২টো বড় ঘটনা। স্বপ্নভঙ্গ রজার ফেডেরারের। প্রত্যাশা ছিল তাঁকে নিয়ে। কিন্তু অপ্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন রজার। অন্যদিকে স্বপ্নের ফর্ম অব্যাহত নোভাক জকোভিচের। পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন তিনি।

এদিনের সবচেয়ে বড় অঘটন হয় রজার ফেডেরারের ম্যাচে। উইম্বলডন বরাবরই রজারের পয়া কোর্ট। কিন্তু এই পয়া কোর্টেই হারের সম্মুখিন হতে হল ফেডেক্সকে। এইবার উইম্বলডনে জিতলে ৯ বার এই টুর্নামেন্টে খেতাব জয়ের মালিক হতেন রজার। তা আর হল না। পোল্যান্ডের প্রতিপক্ষ হুবের হুরকাজের বিরুদ্ধে এদিন স্ট্রেট সেটে হেরে যান ফেডেরার। খেলার ফল হুবেরের পক্ষে ৬-৩, ৭-৬(৪), ৬-০।

 

এদিন প্রথম থেকেই খুব একটা চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না ফেডেরারকে। ফরাসি ওপেনে ফেডেরার নাম তুলে নিয়েছিলেন মাঝপথেই। ঘাসের কোর্টে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরতে চেয়েছিলেন। তার জন্য নিজেকে প্রস্তুতও করে তুলেছিলেন। উইম্বলডনে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এগোচ্ছিলেন ফেডেরার। কিন্তু ছন্দপতন হল সেমিফাইনালে ওঠার লড়াইয়েই। এই টুর্নামেন্ট জিতলে মার্টিনা নাভ্রাতিলোভার অল ইংল্যান্ড ক্লাবে ৯ বার সিঙ্গলস জয়ের নজির ছুঁতে পারতেন ফেডেরার। কিন্তু সেই স্বপ্ন এবারের মত ভেঙে গেল। বয়স জনিত কারণে ও চোট আঘাত থেকে বাঁচতে এখন বছরে সব টুর্নামেন্টে অংশ নেন না সুইস টেনিস তারকা। কিন্তু উইম্বলডনে হেরে যাওয়ায় এবার চলতি বছরে আর কোনও গ্র্যান্ড স্ল্যামে জিততে পারেন কিনা ফেডেরার, তা এখন দেখার।

অন্যদিকে, হাঙ্গেরির মার্টন ফুচকোভিচের বিরুদ্ধে উইম্বলডনের কোয়ার্টারে খেলতে নেমেছিলেন জোকার। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। কিছুদিন আগেই ফরাসি ওপেন জিতেছেন। এবার উইম্বলডনেও জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলন সার্বিয়ান টেনিস তারকা। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার নোভাকের পক্ষে খেলার স্কোর ৬-৩,৬-৪,৬-৪। এই নিয়ে ১০ নম্বর বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। যে কোনও গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে ৪১ তম বার সেমিফাইনালে উঠলেন। ঘাসের কোর্টে ১০০ তম ম্যাচ জয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget