এক্সপ্লোর

FIFA WC 2022 Final: এমবাপের বিরুদ্ধে কোনওদিনও জেতেননি মেসি, আজ কি বদলাবে ভাগ্য?

FIFA WC 2022: চলতি বিশ্বকাপে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে, উভয়েই যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বাধিক পাঁচ গোল করেছেন।

দোহা: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ফাইনাল। লুসেইল স্টেডিয়ামে আর্জেন্তিনার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স (Argentina vs France)। ম্যাচে সবার নজর দুই দলের দুই তারকা ১০ নম্বর জার্সিধারী, লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকে। আজকের ম্যাচটিকে অনেকেই মেসি বনাম এমবাপের লড়াই হিসাবেও চিহ্নিত করছেন। একই ক্লাবের খেলা দুই তারকার মধ্যে কার হাতে উঠবে বিশ্বকাপ? মেসির অধরা বিশ্বজয়ের স্বপ্নপূরণ হবে না পেলের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে ২৪ বছরের আগেই জোড়া বিশ্বকাপ জিতবেন এমবাপে?

মেসি বনাম এমবাপে

দুই তারকা ফরোয়ার্ড জাতীয় দলের জার্সিতেও কিন্তু ইতিহাস পাতায় নাম তুলেছেন। মেসি আর্জেন্তিনার হয়ে ১৭১ ম্যাচে সর্বাধিক ৯৬টি গোল করেছেন। ৫৫টি অ্যাসিস্টও রয়েছে তাঁর দখলে। অপরদিকে এমবাপে ৬৫ ম্যাচে মোট ৩৩টি গোল করার পাশাপাশি ২৩ টি গোলের অ্যাসিস্টও দিয়েছেন। মেসি রেকর্ড পাঁচটি বিশ্বকাপে খেলছেন। এমবাপে তাঁর থেকে অনেক কম, মাত্র দুইটি বিশ্বকাপে খেললেও দুইজনের গোলের সংখ্যা কিন্তু প্রায় সমান। এমবাপে বিশ্বকাপে ১২টি ম্যাচে নয়টি গোল করেছেন। মেসি ২৫টি ম্যাচে ১১টি গোল করেছেন।

অপরাজিত এমবাপে

বিশ্বকাপের মঞ্চে মেসি এখনও পর্যন্ত ১৬ ম্যাচ জিতেছেন। তবে পাঁচটি ম্যাচ হেরেছেন তিনি যার মধ্যে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল অন্যতম। অপরদিকে, এমবাপে এবারের বিশ্বকাপেই একটি ম্যাচ হেরেছেন। ১৩টির মধ্যে জিতেছেন ১১টি ম্যাচ, ড্র হয়েছে একটি। তবে মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপের বিরুদ্ধে কিন্তু কোনওদিনও জেতেননি মেসি। আজ অবধি তিনবার এমবাপের বিরুদ্ধে মাঠে নেমে দুইবার হরেছেন তিনি, ড্র হয়েছে একটি ম্যাচ।

২০১৮ সালের বিশ্বকাপে তো আর্জেন্তিনার বিরুদ্ধে ফ্রান্স ৪-৩ গোলে জিতেইছিল। পাশাপাশি ক্লাবের হয়ও মেসির বার্সেলোনাকে ২০২০-২১ মরসুমে ৪-১ হারিয়েছিল এমবাপের পিএসজি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। এই ম্যাচেরই ফিরতি লেগে ১-১ ড্র করেছিল দুই দল। মেসি ও এমবাপে উভয়েই দলের হয়ে গোল করেছিলেন। এখন অবশ্য দুই তারকা এমবাপে এবং মেসি ফ্রান্সের রাজধানীর ক্লাব পিএসজির হয়েই খেলেন। বিশ্বকাপ ফাইনালে কি এমবাপের বিরুদ্ধে প্রথমবার জিততে পারবেন মেসি, সেটা সময়ই বলবে।

আরও পড়ুন: শুরু থেকেই খেলছেন দি মারিয়া, কোন ফর্মেশনে দল সাজাচ্ছেন দেশঁ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget