এক্সপ্লোর

FIFA WC 2022: পেশিতে চোট পাওয়ার জল্পনার মাঝেই অনুশীলনে অনুপস্থিত লিওনেল মেসি

Lionel Messi Injury: মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছে।

দোহা: রবিবার ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে (FIFA WC 2022 Final) মাঠে নামবে আর্জেন্তিনা দল (Argentina Football Team)। এই ম্যাচকে অনেকেই দুই দলের দুই তারকা ফরোয়ার্ড তথা ক্লাব সতীর্থ লিওনেল মেসি (Lionel Messi) বনাম কিলিয়ান এমবাপের লড়াই বলেও চিহ্নিত করছেন। তবে সেই ম্যাচের আগেই আর্জেন্তিনা সমর্থকদের চিন্তা বাড়িয়ে দলের অনুশীলনে অনুপস্থিত রইলেন মেসি।

মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মেসির খেলার ওপর এই চোট অন্তত ক্রোয়েশিয়া ম্যাচে কোনওরকম প্রভাব ফেলেনি। তবে বাড়তি চাপ পড়লে সেই চোট গুরুতর আকার নেওয়ার আশঙ্কা রয়েইছে। এই চোট আশঙ্কার মধ্যেই মেসিসহ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরু করা গোটা প্রথম একাদশকেই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্রাম দিয়েছিলেন।  

মেসি ফিট?

খবর অনুযায়ী মেসির পেশিতে হালকা সমস্যা থাকলেও, তিনি ফিট। ম্যাচের পর মেসি নিজেও জানিয়েছিলেন যে তাঁর ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। তিনি বলেন, 'আমি শারীরিকভাবে দারুণ জায়গায় রয়েছি। আমি প্রতিটি ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তত। আমরা জানি আমাদের প্রতিটি ম্যাচেই জয়ের জন্য কড়া লড়াই করতে হবে। আমরা তার জন্য দারুণভাবে প্রস্তুতিও সেরেছি। এই বিশ্বকাপে নিজেদের খেলা নিয়ে আমি খুশি এবং আমি মনে করি আমি নিজের খেলার মাধ্যমে দলকে জিততে সাহায্য করতে পারব।' 

ফাইনালের রেফারি

মেসিদের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে। পোলিশ ফুটবল সংস্থা জানিয়েছে, ফিফা-র তরফে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। লুসেইল স্টেডিয়ামে রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথও পরিচালনা করেছিলেন সাইমন। সেই ম্যাচে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আর্জেন্তিনা শিবির থেকে। তা নস্যাৎ করে দেন সাইমন। ভার প্রযুক্তির সাহায্যও নেননি।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্তিনার একটি ম্যাচ খেলিয়েছিলেন সাইমন। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্তিয়ান পাভনকে বক্সে ফাোউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল সাইমনের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, সহকারী রেফারির দায়িত্ব পাবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ।

আরও পড়ুন: মেসি না এমবাপে, সমসংখ্যক গোল করলে কে পাবেন গোল্ডেন বুট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget