এক্সপ্লোর

FIFA WC 2022: মেসির প্রতি সহানুভূতি নেই, দেশেবাসীর জন্যই বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর দেম্বেলে

Messi-Dembele: লিওনেল মেসির সঙ্গে চার বছর বার্সেলোনার হয়ে ক্লাবস্তরে সাজঘর ভাগ করেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে।

দোহা: বিশ্বকাপ ফাইনালে (FIFA WC 2022 Final) ফ্রান্স-আর্জেন্তিনার ম্যাচে বহু প্রাক্তন ও বর্তমান ক্লাব সতীর্থরা একে অপরের মুখোমুখি হবেন। প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) মুখোমুখি হবেন উসমান দেম্বেলে (Ousmane Dembele)। একদিকে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি ফ্রান্সের সামনে। অপরদিকে, আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতে স্বপ্নের বিদায়ের আশায় মেসি। হাইভোল্টেজ ম্যাচের আগে দেম্বেলে স্পষ্ট জানিয়ে দিলেন মাঠের মধ্যে কিন্তু মেসির প্রতি বিন্দুমাত্র সহানুভূতির কোনওরকম জায়গা নেই।

দেশের স্বার্থে লড়াই

দেম্বেলে বলেন, 'মেসির মতো একজন বিশ্বকাপ জিতলে তা দারুণ হবে, তবে বিশ্বকাপ জেতাটা আমাদেরও স্বপ্ন। আমরা আমাদের দলের জন্য, দেশের জন্য লড়াই করতে চাই যাতে এতদিন যা খাটা খাটনি করেছি, তা সার্থক হয়। এটা সত্যি যে মেসি একমাত্র এই ট্রফিটিই এখনও জিততে পারেননি। তবে আমরাও তো এখানে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে এসেছি। তাই আমি চাই গতকাল ম্যাচ শেষে ট্রফিটা যেন ফ্রান্সের হাতেই ওঠে।'

দলের পরিবেশ

চার বছর আগের বিশ্বকাপ ফাইনাল জয়ের অভিজ্ঞতা থাকলেও, দেম্বেলের মতে সেই বারের থেকে এবারের বিশ্বকাপ ফাইনালটা অনেক দিক থেকেই ভিন্ন। 'কিছু মিল তো অবশ্যই আছে, তবে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে এটা অনেকটাই ভিন্ন। এই বিশ্বকাপের ফাইনালের আগে আমাদের দলের অন্দরমহলের পরিবেশটা দারুণ। তবে ২০১৮ সাবলে আমরা দুই দশক পর ফাইনালে উঠেছিলাম, তাই দুই অনুভূতির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। চার বছর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকায় দল এবার অনেক বেশি শান্ত। গতবার বেলজিয়ামকে (সেমিফাইনালে) হারিয়ে আমরা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম। এবার জিতে আমাদের নজরটা সরাসরি ফাইনাল জয়ের দিকেই ছিল।'

প্রথম অধিনায়ক হিসাবে একাধিক বিশ্বকাপ জিততে পারেন লরিস। অপরদিকে, ভিট্টোরিও পোজোর পর মাত্র দ্বিতীয় কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সামনেও। সেই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি কোচ দেশঁ। 

ফরাসিরাও আর্জেন্তিনার পক্ষে!

বিশ্বজয়ী দেশঁ সাংবাদিক সম্মলনে দাবি করেন শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'মাঠে যে আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সংখ্যায় থাকবেন, সেই বিষয়ে আমরা অবগত। আর্জেন্তাইনরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করে। বিশ্বকাপের ফাইনালে এক দারুণ পরিবেশ তৈরি হবে, যা ফাইনালের উপযোগী। তবে আমাদের প্রতিপক্ষরা কিন্তু গ্যালারিতে নয়, মাঠে নামবেন। তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত।' 

আরও পড়ুন: মেসি, মারাদোনা নাকি অন্য কেউ, কার চোখে কে সেরা ?

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget