এক্সপ্লোর

FIFA WC 2022 Qatar: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

Qatar World Cup: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল ক্যাঙ্গারুদের।

দোহা: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ ষোলোয় অস্ট্রেলিয়া (Australia)। ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে এদিনের ম্যাচে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল ক্যাঙ্গারুদের। কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে ম্যাথু লেকির করা গোল বিশ্বকাপে শেষ ষোলোয় (Pre Quartar Final) যাওয়ার পথ আরও মসৃণ করে দেয় অজিদের। অন্যদিকে একই সময় হওয়া আরও একটি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিশিয়া। যদিও সেই ম্যাচের ফল তিউনিশিয়ার শেষ ষোলোয় ওঠার কোনও রাস্তা তৈরি করে দেয়নি। তবে কাতার ছাড়ার আগে শেষ ম্যাচে জয় পেল তারা। এই গ্রুপ থেকে ফ্রান্স প্রথম দল ও অস্ট্রেলিয়া দ্বিতীয় দল হিসেবে এবার শেষ ষোলোয় খেলতে নামবে। 

এদিন ম্যাচের শুরু থেকেই ২ দল আক্রমণাত্মক খেলা শুরু করেছিল। ডেনমার্ককে বিশ্বকাপে টিকে থাকতে হলে ও শেষ ষোলোয় উঠতে হলে এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না। যদিও প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাথু লেকি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর সমতা ফেরাতে পারেনি ডেনমার্ক। বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিলেও শেষ কাজটি করতে পারেনি ড্যানিশ প্লেয়াররা। 

২০০৬ সালে শেষবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর একবারও নক আউটে জায়গা পায়নি তারা। এবার ফের নক আউটে উঠে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক। তা হল ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮ বিশ্বকাপে। 

এদিকে, বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ। 

যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন।

 

সেরা শিরোনাম

IND vs NZ Day 2 Highlights: কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
India vs New Zealand Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
Vaibhav Sooryavanshi: 'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
Bronson Reed Passes Away: মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget