এক্সপ্লোর

FIFA World Cup 2022: ৩৬ বছর পর ফের ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল কানাডা

FIFA World Cup 2022: ঘরের মাঠে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জামাইকার বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েই বিশ্বকাপের টিকিট পাকা করল কানাডা। ১৯৮৬ সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে কানাডাকে।

টরন্টো: কানাডা ফুটবলে ইতিহাস। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে উত্তর আমেরিকার এই দেশটিকে। ঘরের মাঠে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জামাইকার বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েই বিশ্বকাপের টিকিট পাকা করল কানাডা। একই সঙ্গে ১৯৮৬ সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে কানাডাকে। এদিন ঘরের মাঠে, চেনা সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল কানাডার ফুটবলাররা। ঠিক আগের ম্য়াচেই কোস্টারিকার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল। তখন মনে হয়েছিল যে হয়ত এবারও বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে না। কিন্তু জামাইকার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ই সেই কাজটা সহজ করে দিল। বিশ্বকাপ খেলার পথ সুগম করে ফেলল আলফান্সো ডেভিসের দল।

কীভাবে বিশ্বকাপের মূলপর্বে

এদিন খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায় কানাডা। দলের হয়ে গোল দুটো করেন সাইল লারিন এবং বুখানন। দ্বিতীয়ার্ধে জুনিয়ার হইলেট কানাডার হয়ে তৃতীয় গোল করার পর অ্যাড্রিয়ান মারিয়াপ্পা আত্মঘাতী গোল করে কানাডাকে ৪-১ জিততে সাহায্য করে। ১৯৮৬ সালে ম্যাক্সিকো বিশ্বকাপের পর কাতারেই প্রথমবার মাঠে বিশ্বমঞ্চে দেখা যাবে কানাডাকে। বিশ্বকাপে সুযোগ করে নেয়ায় কানাডা ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, '৩৬ বছর পর বিশ্বকাপে সুযোগ করে নেয়ায় কানাডা পুরুষ ফুটবল দলকে অভিনন্দন।'

এবারের বাছাইপর্বের শুরু থেকেই ফর্মে ছিল কানাডা। বাছাইপর্বের তৃতীয় রাউন্ড থেকেই শীর্ষে  ছিল তারা। আট দলের গ্রুপে তাদের কঠিন প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। কিন্তু এই দুই দলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৪ পয়েন্ট আদায় করে নিয়েছিল তারা। গোটা বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল কানাডা। সপ্তম রাউন্ডে এসে অপ্রত্যাশিতভাবে কোস্টারিকার সঙ্গে হেরে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো তাদের।
 

 

সেরা শিরোনাম

IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget