এক্সপ্লোর

FIFA World Cup 2022: প্রকাশ্যে কাতার বিশ্বকাপের ম্যাসকট ‘লা’ইব’

Qatar 2022: আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি।

দোহা:  ২১ নভেম্বর থেকে কাতারে (Qatar) শুরু বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2022)। গতকাল বিশ্বকাপের গ্রুপবিন্যাস হয়ে গিয়েছে। এখন থেকেই এই প্রতিযোগিতা ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা-উন্মাদনা দেখা যাচ্ছে। এরই মধ্যে কাতার ও ফিফা যৌথভাবে বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ্যে আনল।

প্রকাশ্যে বিশ্বকাপের ম্যাসকট

এবারের বিশ্বকাপের ম্যাসকটের নাম ‘লা’ইব’ (La'eeb)। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য সরকারিভাবে বলা হয়নি। ফলে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে। সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে। সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।’

গতকাল কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের গ্রুপবিন্যাসের সময় ম্যাসকট প্রকাশ্যে আনা হয়। এই ম্যাসকটের বিষয়ে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির কর্তা খালিদ আলি আল-মৌলবী বলেছেন, ‘এই প্রথম পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ায় ফিফা বিশ্বকাপ হচ্ছে। তার আগে আমরা অফিসিয়াল ম্যাসকট হিসেবে লা’ইব উদ্বোধন করতে পেরে খুশি। ওকে আনা হয়েছে ম্যাসকট ভার্স থেকে। এটি এমন একটি জায়গা যা বর্ণনা করা যায় না। আমরা চাই, সবাই এই ম্যাসকটের বিষয়ে অনুমান করুন। আমাদের আশা, ফুটবলপ্রেমীরা এই মজাদার চরিত্রটিকে পছন্দ করবেন। আমরা সবাইকে বিশ্বকাপের আনন্দ উপভোগ করার আহ্বান জানাচ্ছি। আশা করি সেক্ষেত্রে ম্যাসকটের বিশেষ ভূমিকা থাকবে।’

প্রথমবার নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ

এই প্রথম নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। প্রতি চার বছর অন্তর জুন-জুলাই মাসে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখেই শীতকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে-জুন-জুলাই মাসে কাতারে প্রচণ্ড গরম থাকে। সেই সময় ফুটবল খেলা কঠিন। সব দেশের আবহাওয়ার কথা মাথায় রেখেই বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget