এক্সপ্লোর

কাতারে বিশ্বকাপের জন্য কাজ করতে গিয়ে মৃত্যু প্রায় ৩,০০০ ভারতীয়র

Qatar World Cup 2022: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের ৬,৭৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

দোহা: কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির কাজ করতে গিয়ে মৃত্যু হল প্রায় সাত হাজার শ্রমিকের। যার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। ২০১০-এর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত প্রতি সপ্তাহে অন্তত ১২ জন করে শ্রমিকের মৃত্যু হয়েছে। কাতার সরকারের দাবি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কিন্তু এতজন শ্রমিকের কীভাবে স্বাভাবিক মৃত্যু হল, সেই প্রশ্ন উঠে গিয়েছে। 
২০১০-এ যখন কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়, তখন ফিফার সেই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়। পশ্চিম এশিয়ার এই দেশে কীভাবে বিশ্বকাপ আয়োজন করা যাবে, অনেকেই সেই প্রশ্ন তোলেন। কারণ, বিশ্বকাপ সাধারণত যে সময়ে হয়, সেই জুন-জুলাই মাসে কাতারের তাপমাত্রা এত বেশি থাকে, তখন খেলা সম্ভব নয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, এই বিশ্বকাপ হবে শীতকালে। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। বরং একের পর এক ঘটনায় বিতর্ক বেড়েই চলেছে। 
এবার একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাতারে বিশ্বকাপের জন্য কাজ করতে গিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের ৬,৭৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ভারতেরই ২,৭১১ জনের মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনে অবশ্য এটা বলা হয়নি যে সবারই বিশ্বকাপের জন্য কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু কাতারের একটি শ্রম অধিকার সংগঠনের দাবি, কাতার বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার কারণেই এতজনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এতজনের মৃত্যু হল, সেটাও রহস্যে মোড়া। 
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৯-এ মধু বোল্লাপল্লি নামে ৪৩ বছর বয়সি এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। কীভাবে তিনি মারা গেলেন, সেটা আজও জানে না তাঁর পরিবার। কাতার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাভাবিকভাবেই মৃত্যু হয় মধুর। কিন্তু এই দাবি মানতে নারাজ তাঁর পরিবার। কারণ, তাঁদের দাবি, মধু সম্পূর্ণ সুস্থ ছিলেন। হঠাৎ তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়ার কোনও কারণ নেই। 
ভারত, বাংলাদেশ, নেপালের যত শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৬৯ শতাংশেরই মৃত্যু স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ ভারতীয়র মৃত্যুই স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। 
আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের দাবি, কাতারে শ্রমিকদের কোনওরকম অধিকার নেই। তাঁরা নিজেদের পছন্দমতো কাজ বেছে নিতে পারেন না, এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যেতে পারেন না বা সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন ছাড়া নিজেদের দেশে ফিরতে পারেন না। তাঁদের যেভাবে খুশি ব্যবহার করে সংস্থাগুলি। সেই কারণেই এতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। 
আগামী বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে বিশ্বকাপ হওয়ার কথা। এই প্রথম শীতকালে বিশ্বকাপ হচ্ছে। ফিফার পক্ষ থেকে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পিছনে দুর্নীতি নেই বলে দাবি করা হলেও, সমালোচনা ও বিতর্ক থামছে না।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: 'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের

ভিডিও

TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur News :বারুইপুরের উদ্দেশ্যে রওনা 'কালীঘাট তৃণমূল'র প্রতিনিধিদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget