এক্সপ্লোর

FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার প্রতি পক্ষপাতের অভিযোগে এবার মুখ খুললেন স্প্যানিশ তারকা

Spain vs Argentina: বিশ্ব ফুটবলের সবথেকে বড় ম্যাচে নিউ ইয়র্কে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা।

নিউ ইয়র্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্ব ফুটবলের সবথেকে বড় ম্যাচে (FIFA World Cup Final) নিউ ইয়র্কে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা (Spain vs Argentina)। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, অপরদিকে লাতিন আমেরিকান তথা বিশ্বচ্য়াম্পিয়ন, এই ম্যাচে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই খেতাবি লড়াইয়ের পূর্বেই ফের আর্জেন্তিনার প্রতি রেফারিদের পক্ষপাতের অভিযোগ উঠল। এবার প্রশ্ন তুললেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার আয়মেরিক লাপোর্ত (Aymeric Laporte)। 

লাপোর্তের মতে আর্জেন্তিনার ফিজিক্যাল ফুটবল খেলায় তাঁর সমস্যা একেবারেই নেই, তবে এবারের বিশ্বকাপে এমন বেশ কয়েকটি সিদ্ধান্ত লা আলবিসেলেস্তের পক্ষে গিয়েছে, বহু ঘটনাতেই আর্জেন্তিনার ফুটবলাররা শাস্তি পাননি, যা তাঁকে বিস্মিত করে দিয়েছে। Marca-কে দেওয়া সাক্ষাৎকারে স্পেন ডিফেন্ডারকে আর্জেন্তিনার আগ্রাসী ফুটবল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'আগ্রাসী ফুটবল নিয়ে আমি একটুও চিন্তিত নই। যদি আগ্রাসনটা সব পক্ষের মেনে নেওয়া হয় এবং রেফারি নিজের কাজ করে, তাহলে আমার কোনও সমস্যা থাকতে পারে না।'

আরও পড়ুন:- স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ 

এরপরেই স্প্যানিশ ১৪ নম্বর জার্সিধারীর দাবি, 'সত্য়ি বলতে সাম্প্রতিক কয়েকটা ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত আমি দেখেছি যা আমাকে বিস্মিত করেছে, যেখানে ভুল করলেও শাস্তি দেওয়া হয়নি।  বিশেষত আর্জেন্তিনার ক্ষেত্রে এমন দেখা গিয়েছে।  এইগুলো, বিশেষ করে এমন বড় টুর্নামেন্টে হওয়া উচিত নয়। এমনটা হলে অপর দল বিরক্ত হয় এবং তাদের মনোবলও ভেঙে যেতে পারে।' 

আর্জেন্তিনার সঙ্গে তুলনা টেনে লাপোর্ত গোটা টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা স্পেন দলের রক্ষণভাগেরও প্রশংসা করেন। তিনি বলেন, 'এই পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টের শুরু থেকেই আমরা দলগতভাবে বেশ ভাল করেছি। আমরা প্রতিপক্ষকে আঘাত করা বা ভয়ানক ফাউল করার চেষ্টা করি না। আমার মতে এই ম্যাচেও আমাদের তেমনটাই করতে হবে। তবে হ্যাঁ, দিনের শেষে অনেক কিছুই রেফারিং কেমন হবে, তা ওপর নির্ভর করবে।'

একদিকে আর্জেন্তিনার সামনে যেমন ফাইনাল ম্যাচ জিতে ব্রাজিল ও ইতালির পর মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে. সুযোগ রয়েছে এক বিশ্বকাপে সর্বাধিক গোল করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। তেমনই আবার স্পেনের সামনে সুযোগ রয়েছে এক বিশ্বকাপে সবথেকে গোল হজম করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। এক টানটান ম্য়াচ হওয়ার যে সম্ভাবনা প্রবল, তা কিন্তু বলাই বাহুল্য।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Advertisement

ভিডিও

Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget