এক্সপ্লোর

Mohammedan SC vs CFC: ২ গোলে পিছিয়ে পড়েও নাটকীয় প্রত্যাবর্তন, চেন্নাইয়ের পয়েন্ট ছিনিয়ে নিল মহমেডান

Indian Super League: এক নয়, রীতিমতো জোড়া গোলে পিছিয়ে ছিল সাদা-কালো শিবির। আর সংযোজিত সময়ের মাত্র ৯ মিনিটের মধ্যে সেই জোড়া গোল বিপক্ষ শিবিরে ফিরিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মহমেডান স্পোর্টিং।

কলকাতা: বুধবার ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC vs CFC) যে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে পয়েন্ট নিয়ে বেরতে পারবে, ম্যাচের ৯০ মিনিট কেটে যাওয়ার পর অলীক কল্পনাতেও ভাবতে পারেননি অতি বড় ভক্তও। 

অথচ সেই মহানাটকই মঞ্চস্থ হল ম্যাচের ৯০ মিনিট অতিবাহিত হওয়ার পর। এক নয়, রীতিমতো জোড়া গোলে পিছিয়ে ছিল সাদা-কালো শিবির। আর সংযোজিত সময়ের মাত্র ৯ মিনিটের মধ্যে সেই জোড়া গোল বিপক্ষ শিবিরে ফিরিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মহমেডান স্পোর্টিং। শেষ ৯ মিনিটের আগুনে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে মহমেডান স্পোর্টিং ২-২ ব্যবধানে ড্র করল।

যে ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হতো, সেই ম্যাচ থেকেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে যাঁর দুরন্ত ফ্রি কিক থেকে অভাবনীয় জয় ছিনিয়ে এনেছিল মহমেডান স্পোর্টিং, সেই কাসিমভই বুধবার পেনাল্টি নষ্ট করলেন। ততক্ষণে চেন্নাইয়িন ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কাসিমভ। তাঁর শট রুখে দেন চেন্নাইয়িন এফসি-র গোলকিপার নওয়াজ। যিনি লালরেমসাঙ্গা ফানাইকে ফাউল করায় রেফারি পেনাল্টি দেন মহমেডানকে।

কাসিমভ পেনাল্টি নষ্ট করতেই গ্যালারিতে হাহুতাশ। সমর্থকদের কেউই হয়তো তখন ভাবেননি যে, শেষ ৯ মিনিট কী নাটক অপেক্ষা করে রয়েছে ম্যাচে। 

চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বকেয়া বেতনের দাবিতে সরব হন ফুটবলাররা। সেই সমস্যা কি ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল? ম্যাচের ১০ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দেন লালডিনপুইয়া। কার্যত ফাঁকায় হেড করে গোল করেন। তারপরই কাসিমভের পেনাল্টি নষ্ট। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে লুকাস পিভেট্টা ব্রামবিলা গোল করে চেন্নাইয়িনকে ২-০ এগিয়ে দেন।

 

সংযোজিত সময়ে ব্যবধান কমান পরিবর্ত ফুটবলার হিসেবে নামা মনবীর সিংহ। ১-২ করেন। তিনিই ম্যাচের রং বদলে দেন। কারণ, মহমেডানের দ্বিতীয় গোলের নেপথ্যেও মনবীরের অবদান। তাঁর জন্যই মহমেডান পেনাল্টি পায়। রেমসাঙ্গা পেনাল্টি থেকে ২-২ করেন। 

আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget