এক্সপ্লোর

Manoj Tiwary: ''জীবনটা সহজ নয়, প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে'', সেঞ্চুরি হাঁকিয়ে জানালেন মনোজ

Ranji Trophy 2022: ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে দুর্দান্ত শতরান হাঁকান মনোজ তিওয়ারি। ১৮৫ বলে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বঙ্গ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।

বেঙ্গালুরু: তাঁর ইনিংসটি না থাকলেও বাংলার সেমিতে যাওয়া কেউ আটকাতে পারত না। কিন্তু নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল। তাই চোট সারিয়ে রঞ্জির মঞ্চে ফিরেই নিজের প্রথম শ্রেণির কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন মনোজ তিওয়ারি। আর দুরন্ত এই ইনিংসের পর মনোজ যেন আরও দৃঢ় প্রত্যয়ী। ম্য়াচের পর প্রাক্তন বাংলা অধিনায়ক বলেন, ''খুব ভাল লাগে যখন দল জেতে ও আমরা রঞ্জির সেমিতেও উঠে গিয়েছে। খুশিটা আরও বেড়ে যায় যখন নিজেও সেই জয়ে কিছু অবদান রাখতে পারি। আমাদের লক্ষ্যের পথে একধাপ এগােলাম। আরও রাস্তা চলা বাকি।''

এরপরই যেন কিছুটা আবেগপ্রবণ মনোজের গলা। তিনি বলেন, ''জীবনটা কখনওই সহজ নয়। সবসময় সমস্যা লেগেই থাকে। আর তার সঙ্গে লড়াই করতে হয় আমাদের। আমাকে দুটো দিক ভারসাম্য রেখে চলতে হয়। যাঁরা আমাকে এটা বলে যে মন্ত্রী হওয়ার পর কেন বাংলার হয়ে খেলি, তখন খারাপ লাগে। তাঁরা হয়ত জানে না বাংলা ক্রিকেটের জন্য আমার আবেগ কতটা। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন থেকে স্বপ্ন দেখতাম যে বাংলার হয়ে খেলব। যখন সেই সুযোগ পেলাম, তখন থেকে ভাবতাম যে রঞ্জি জিততে হবে বাংলার হয়ে। যতদিন না সে সেই লক্ষ্যপূরণ হচ্ছে, আমার লক্ষ্য ও মনোভাব একই থাকবে।''

মনোজ আরও বলেন, ''বাংলার জার্সিতে তিনবার ফাইনালে উঠেছি। প্রতিবারই রানার্স আপ হয়েছি। এবারও একই খিদে নিয়ে মাঠে নামছি। বাংলার লক্ষ্য যা করা দরকার সব করব। সবাই নিজের নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। যদি আমরা এভাবেই পারফর্ম করে যেতে পারি, তবে আমাদের আটকানো কিন্তু সহজ হবে না।''

উল্লেখ্য, বাংলার হয়ে প্রথম ইনিংসে প্রথম ৯ জন ব্যাটারই অর্ধশতরানের ইনিংস খেলেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড। সুদীপ ঘরামি ১৮৬ রান ও অনুষ্টুপ মজুমদার ১১৭ রানে আউট হন। কেরিয়ারের প্রথম রঞ্জি শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন সুদীপ।

আরও পড়ুন: কামব্যাকেই মন্ত্রী মনোজের দুরন্ত সেঞ্চুরি, রঞ্জির শেষ চারে বাংলা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget