এক্সপ্লোর

Dattajirao Gaekwad Demise: প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার, আপনি কি জানেন কে তিনি?

Dattajirao Gaekwad: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউ-তে ছিলেন তিনি। ১৯৫২ সালে লিডসে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় দত্তজিরাওয়ের।

মুম্বই: প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দত্তজিরাও। বঢোদরার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দত্তজিরাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দেশের হয়ে ১১টি টেস্ট খেলেছেন দত্তজিরাও। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউ-তে ছিলেন তিনি। ১৯৫২ সালে লিডসে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় দত্তজিরাওয়ের। ১৯৬১ সালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলেন। কেরিয়ারে মোট ৩১৩৯ রান করেছেন ৪৭.৫৬ গড়ে। ১৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ছেলে অংশুমান গায়কোয়াডও দেশের জার্সিতে খেলেছিলেন। 

বঢোদরার প্রাক্তন ক্রিকেটার দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান দত্তজিরাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''মোতিবাগ ক্রিকেট গ্রাউন্ডে নীল রঙের মারুতি গাড়ি থেকে বেরিয়ে বট গাছের তলায় তিনি একাধিক ক্রিকেটারকে প্রশিক্ষণ দিয়েছেন। আজ গায়কোয়াড় স্যারের জন্যই বরোদা ক্রিকেট সহ গোটা ভারতীয় ক্রিকেট একাধিক তারকা পেয়েছে। উনি ভবিষ্যৎ তৈরি করে দিয়ে গিয়েছেন। ওনার প্রয়াণ আমাদের সকলকেই কষ্ট দিয়েছে। একটা বড় ক্ষতি হল ক্রিকেট জগতের।''

 

মোট ১১টি টেস্ট খেলেছেন তিনি এবং তাঁর মোট সংগ্রহ ৩৫০ রান, যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরান। এছাড়াও ১১০টি ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেছেন দত্তজিরাও।

 

ভিসা সমস্যায় রেহান আহমেদ

 ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল (England Cricket)। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের (Ben Stokes)। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে।  প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যায় ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। সূত্রের খবর, ইংল্যান্ডের এই তরুণ স্পিনারকে সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য রুখে দেওয়া হয়। যদিও পরে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget