এক্সপ্লোর

Mohammad Hafeez Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের মহম্মদ হাফিজ

Mohammad Hafeez Retirement: টেস্ট (test) ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছে এই অভিজ্ঞ পাক অলরাউন্ডার। ২০১৮ সালে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। 

করাচি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। টেস্ট (test) ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছে এই অভিজ্ঞ পাক অলরাউন্ডার। ২০১৮ সালে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার সীমিত ওভারের ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন হাফিজ। ১৮ বছরের কেরিয়ার শেষে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন হাফিজ। ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে তে অভিষেক হয় হাফিজের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল হাফিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তেব ৪১ বছরের এই তারকা ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও খেলবেন বলে জানিয়েছেন। 

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৫৫টি টেস্ট খেলেছেন হাফিজ। ওয়ান ডে ফর্ম্যাটে খেলেছেন ২১৮টি। এছাড়াও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব ফর্ম্যাট মিলিয়ে হাফিজের ঝুলিতে রয়েছে ১২ হাজার ৭৮০ রান। নিজের কেরিয়ারে মোট ৩২ বার প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বােচ্চ। হাফিজের আগে এই তালিকায় রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আক্রম (৩৯), ইনজামাম উল হক (৩৩)। সিরিজ সেরা হয়েছেন হাফিজ ৯ বার।

২০১৮ সালে ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর নির্বাচকরা ২০১৯ সালের বিশ্বকাপের জন্য় হাফিজকে স্কোয়াডে রেখেছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটে লর্ডসে বিশ্বকাপের মঞ্চেই শেষ ম্যাচ খেলেছিলেন হাফিজ। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন পাক অলরাউন্ডার। এরপরই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপই পাকিস্তানের জার্সিতে তাঁকে শেষবার মাঠে নামতে দেখা যাবে। কিন্তু সেই টুর্নামেন্ট করোনার জন্য পিছিয়ে গিয়েছিল এক বছর। শেষ পর্যন্ত একুশে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ। 

২০১৮ সালে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফের একবার ২০২০ সালে ডাক পান তিনি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ডাক পান তিনি। সেই বছর টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। এছাড়াও বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
Diamond Harbour FC: রকেটের গতিতে উঠে এসেছে অভিষেকের ফুটবল ক্লাব, বৈধ নাকি অবৈধ পথে? তদন্তের হুঁশিয়ারি নিশীথের
রকেটের গতিতে উঠে এসেছে অভিষেকের ফুটবল ক্লাব, বৈধ নাকি অবৈধ পথে? তদন্তের হুঁশিয়ারি নিশীথের
Messi In Kolkata: অসুস্থ বললেও জমা দেননি মেডিক্যাল সার্টিফিকেট, সোমবার থানায় হাজিরা দিতে বলা হল অরূপ বিশ্বাসকে
অসুস্থ বললেও জমা দেননি মেডিক্যাল সার্টিফিকেট, সোমবার থানায় হাজিরা দিতে বলা হল অরূপ বিশ্বাসকে
IND vs AFG: একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক
একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget