এক্সপ্লোর

French Open 2024: ডাবলসে বিজয়রথ ছুটিয়েই চলেছেন বোপান্না, পৌঁছে গেলেন ফরাসি ওপেনের সেমিতেও

French Open: বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন বোপান্না-এবডেন জুটি। চলতি ফরাসি ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছেন বোপান্না জুটি।

প্যারিস: বয়স যে সংখ্যা, তা প্রমাণ করে দিয়েছিলেন বিশ্বের ১ নম্বর হয়েই। ৪৩ বছর বয়সে টেনিসে ডাবলসে বিশ্বের এক নম্বর হয়েছিলেন রোহন বোপান্না। সেটা যে ফ্লুক ছিল না, তার আরও একটা প্রমাণ দিলেন ফরাসি ওপেনে (French Open 2024)। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন এই ইন্দো-অজি জুটি। তাঁরা হারিয়ে দিলেন বেলজিয়ামের জুটি স্যান্ডার গিলি ও জোরান ভিলিগেনকে। খেলার ফল বোপান্নাদের পক্ষে ৭(৭)-৬(৩), ৫-৭, ৬-১। উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন বোপান্না-এবডেন জুটি। চলতি ফরাসি ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছেন বোপান্না জুটি।

চলতি বছরের মার্চে মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন বোপান্নারা। ক্রোয়েশিয়ার ইভান ডডিগ ও আমেরিকার অস্টিন ক্র্যাজিসেক ম্য়ারাথন ফাইনালে হারিয়ে দেন বর্ষীয়ান এই ভারতের টেনিস তারকা ও তাঁর পার্টনার। খেলার ফল ছিল ৬-৭, ৬-৩, ১০-৬। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন ছিল বোপান্নার কেরিয়ারের ১৭ তম অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ডস্লাম। সেখানেই পুরুষদে ডাবলসে নিজের প্রথম গ্র্য়ান্ডস্লাম জিতে নিয়েছিলেন। এর আগে ২০১৭ ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে খেতাব জিতেছিলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Tennis Daily (ITD) (@indiantennisdaily)

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নোভাক জকোভিচ। হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন সেরেন্ডুরোকে হারিয়ে। কিন্তু এরপরও সরে দাঁড়ালেন। ফ্রান্সিসকো সেরুনডোলোকে হারিয়ে দিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। পাঁচ সেটের লড়াইয়ে জোকার জয় ছিনিয়ে নিয়েছিলেন। খেলার ফল ছিল সার্বিয়ান তারকার পক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩। গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৩৭০ তম ম্য়াচ জিতে ফেলেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। রজার ফেডেরারকে টেক্কা দেন তিনি। ৩৬৯ গ্র্যান্ডস্লাম ম্য়াচ জয় ছিল সুইস সম্রাটের ঝুলিতে। ক্যাসপার রুডের বিরুদ্ধে নামার আগেই ঘোষণা করলেন যে আর পারছেন না হাঁটুর চোট নিয়ে টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে। এরপর ফেল নাদাল ও জোকার কেউই এবারের ফরাসি ওপেনে আর থাকলেন না। নতুন কোনও প্লেয়ারই হয়ত ফরাসি ওপেন ট্রফি জিতবেন।

 

সেরা শিরোনাম

Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget