এক্সপ্লোর

‘বিধ্বংসী’ আর্চার স্বস্তিতে থাকতে দেবে না অজিদের, হুঙ্কার স্টোকসের

টেস্ট আবির্ভাবেই বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টে বিধ্বংসী বোলিং করে বিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দেন জোফরা আর্চার

লন্ডন: অ্যাসেজ সিরিজের বাকি ম্যাচগুলিতেও বল হাতে ‘আগুন ঝরাবেন’ জোফরা আর্চার। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের দিকে আরও বাউন্সার ধেয়ে আসবে। এমনই ‘হুঁশিয়ারি’ দিলেন অল রাউন্ডার বেন স্টোকস। তাঁর মতে, বাউন্সার দিয়ে ব্যাটসম্যানকে ঘায়েল করা খেলারই অঙ্গ। আর জোফরার বিশেষত্ব হল আগ্রাসী মনোভাব। ও কখনও ব্যাটসম্যানকে থিতু হতে দেয় না। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম সেরা বোলার জোফরা আর্চার টেস্ট আবির্ভাবেই বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টে বিধ্বংসী বোলিং করে বিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দেন। ম্যাচে পাঁচ উইকেট নেওয়াই নয়, ক্রমাগত বাউন্সারের মাধ্যমে বারবার অজি ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলে দেন। তাঁর ঘণ্টায় ৯২ মাইল গতির বাউন্সারে ঘাড়ে আঘাত পান স্টিভ স্মিথ। যে কারণে, তিনি শেষ দিন খেলতে পারেননি। স্টোকস বলেন, যখন কেউ এমন চোট পান, তখন কোনও বোলার বলবে না, ঠিক আছে আমি ওইধরনের বল আর করব না, যাতে ও ফের চোট পায়। আঘাত লাগলে তা চিন্তার অবশ্যই। কিন্তু, ব্যাটসম্যান যদি ফের স্টান্স নেয়, তাহলে বোলার ফের বাউন্সার দিয়ে তাকে স্বাগত জানাবে। চোটের কারণে, বৃহস্পতিবার হেডিংলিতে শুরু হতে চলা তৃতীয় টেস্ট থেকে বাদ পড়তে পারেন স্মিথ। ওই আঘাতের আগেও, হাতে আর্চারের দ্রুতগতির একটা বাউন্সারে আহত হন স্মিথ। শুধু তাই নয়। বিশ্বক্রিকেটের প্রথম ‘কনকাশান বদলি’ মার্নাস লাবুসশ্যেনের হেলমেটেও আছড়ে পড়ে আর্চারের বাউন্সার। স্টোকস জানান, একজন ফাস্ট বোলারের কাছে এই ডেলিভারিগুলি অস্ত্র। কোনওভাবেই, আর্চার তাঁর বলের গতি বা ধরনে পরিবর্তন করবে না। অল রাউন্ডারের আশা, আর্চারের বলের ওপর ভিত্তি করেই সিরিজে সমতা ফেরাতে সক্ষম হবে ইংল্যান্ড। প্রসঙ্গত, পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে প্রথম টেস্টে চির-প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে হারে ইংরেজরা।

সেরা শিরোনাম

IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget