এক্সপ্লোর

ক্রিস লিন, গম্ভীরের অসাধারণ ইনিংসে ১০ উইকেটে জয় কলকাতার

রাজকোট: দশম আইপিএল অভিযানের শুরুটা দুর্দান্ত করল কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গুজরাত লায়ন্সের বড় রান তাড়া করে ১০ উইকেটে জয় পেল কেকেআর। ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কেকেআর। আইপিএল-এ এর আগে কোনও দল এত রান তাড়া করে ১০ উইকেটে জয় পায়নি। ফলে আজ নজির গড়ল কেকেআর। কলকাতার এই জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক গৌতম গম্ভীর (৭৬) ও ক্রিস লিনের (৯৩)। তাঁরা দু জনেই অসাধারণ ইনিংস খেললেন। তাঁদের দাপটে ম্লান হয়ে গেল গুজরাতের অধিনায়ক সুরেশ রায়নার অসাধারণ ইনিংস। গতবার আইপিএল-এ দুটি ম্যাচেই কেকেআর-কে হারিয়ে দিয়েছিল গুজরাত। এবার সেই হারের বদলা নিলেন গম্ভীররা। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক। তবে তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগেনি। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৩ রান করে গুজরাত। অধিনায়ক রায়না ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক করেন ৪৭ রান। আজ গুজরাতের হয়ে ওপেন করতে নামেন ব্রেন্ডন ম্যাকালাম ও জেসন রয়। কেকেআর-এর হয়ে বোলিং আক্রমণ শুরু করেন ট্রেন্ট বোল্ট ও পীযূষ চাওলা। শুরুতেই বিপক্ষকে চাপে ফেলে দেন চাওলা। তাঁর বলে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রয় (১৪)। প্রাথমিক ধাক্কা সামলে ভালই এগিয়ে যাচ্ছিল গুজরাত। তবে নবম ওভারের প্রথম বলেই আঘাত হানেন কুলদীপ যাদব। তাঁর বলে এলবিডব্লু হন ম্যাকালাম (৩৫)। অ্যারন ফিঞ্চ ক্রমশঃ বিপজ্জনক হয়ে উঠছিলেন। তবে তিনি ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। কুলদীপ ফের ধাক্কা দেন। তাঁর বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিঞ্চ (১৫)। গুজরাতের দলে চার বিদেশিই ব্যাটসম্যান। তাঁদের থামানোর জন্য গম্ভীরের বাজি ছিলেন তিন স্পিনার। কুলদীপ ভাল বল করেন। কিন্তু হতাশ করলেন সুনীল নারিন। তিনি ৪ ওভারে কোনও উইকেট না দিয়ে দিলেন ৩৩ রান। চাওলা ১ উইকেট পেলেও ৩৩ রান দিলেন। সেই কারণেই বড় রান করতে পারে গুজরাত। তবে বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটসম্যানরা সেই খামতি ঢেকে দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget