এক্সপ্লোর

ড্রেসিংরুমে সবচেয়ে বেশি দুষ্টু গেইল, বললেন কে এল রাহুল

জয়পুর: টি ২০ ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। আর সেই গেইলই কিনা ড্রেসিংরুমে দুষ্টুমিতে সবচেয়ে বেশি ওস্তাদ। এমনই জানিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। আইপিএলে গেইলের ওপেনিং পার্টনার রাহুল বলেছেন, বয়সের সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের উত্সাহ-উদ্দীপনাও আরও বেড়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের প্রথম ম্যাচের আগে রাহুল বলেছেন, গেইল টি ২০ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কিন্তু ও খুবই দুষ্টু। আর সবসময় আমার পিছনে লাগে। ড্রেসিংরুমে ওকে দেখলে মোটেই সিনিয়র প্লেয়ার মনে হবে না। আসলে ও ড্রেসিংরুমে সবচেয়ে বেশি দুষ্টুমি ও দুরন্তপনা করে। আমি গেইলের সঙ্গে বেশ কিছুদিন খেলেছি। আরসিবির হয়ে আমরা একসঙ্গে কয়েক বছর ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। ও আমামাকে ২১ বছরের ছেলে মনে করে। ওর কাছ থেকে প্রচুর শিখেছি। ওর সঙ্গ আমার খুবই ভালো লাগে। ভারতীয় দলের ওপেনার বলেছেন, গত বছরের মতো এবারও প্রচুর এনার্জি নিয়ে গেইল এসেছে। বয়সের সঙ্গে ওর এনার্জিও বেড়েছে এবং তা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। আমি ওর সঙ্গে আরও আরও বেশি পার্টনারশিপের জন্য মুখিয়ে রয়েছি। একইসঙ্গে রাহুল বলেছেন, এবারের আইপিএলে কোনও ব্যক্তিগত লক্ষ্য সামনে রেখে তিনি নামছেন না। আসন্ন বিশ্বকাপের কথা না ভেবে তিনি আইপিএলে মনোনিবেশ করাই তাঁর লক্ষ্য। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, অজি ব্যাটসম্যান আইপিএলে ফিরে আসার তাঁরা খুশি। তিনি বলেছেন, স্মিথকে দলে পাওয়াটা খুব ভালো ব্যাপার। ও রয়্যালস পরিবারেরই অঙ্গ। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নিজেদের ইতিবাচক দিকগুলিতে জোর দেওয়ার কথাও বলেছেন রাহানে। তিনি বলেছেন, পঞ্জাব খুবই ভালো দল। আর গেইল খুবই বিপজ্জনক খেলোয়াড়। ওদের আদৌ হালকাভাবে নিচ্ছি না।

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget