এক্সপ্লোর

Ghatal Flood: জন্মদিনে ঘাটালের বন্যা দুর্গতদের পাশে দীপেন্দু, ত্রাণ বিলি করে পালন করলেন নিজের বিশেষদিন

Ghatal Flood Situation: জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রাক্তন ফুটবলার।

সৌমিত্র রায়, পশ্চিম মেদিনীপুর: বানভাসি ঘাটাল (Ghatal Flood)। জল থই থই চারিদিকে। মাঝে কিছুদিন জলের পরিমাণ কমলেও, শুক্রবার ফের বেড়েছে জল। স্কুল, কলেজ, মাঠ, চাষের জমি, সবই জলের তলায়। চরম বিপাকে ঘাটালবাসী। এমন পরস্থিতিতে ঘাটালের পাশে দাঁড়ালেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। দেখা গেল এক সময়ের ময়দান কাঁপানো ফুটবলারের মানবিক দিক।

রবিবার, ২৯ সেপ্টেম্বর ৪৩ পার করে ৪৪-এ পা দিলেন কলকাতার প্রধানদের হয়ে মাঠ কাঁপানো দীপেন্দু। সেই দিনেই দুর্গতদের সাহায্য করে জন্মদিন পালন করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু । খাবার সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘাটালে যান তিনি। নিজের হাতে বিলি করেন ত্রাণ। জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রাক্তন ফুটবলার।

দীপেন্দুর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। ঝাড়গ্রামে ত্রাণ পাঠালেন 'মহারাজ'। এর আগে ঘাটাল, হাওড়া ও খানাকুলে ত্রাণ পাঠিয়েছেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে প্রতিনিধিরা বণ্যা দুর্গতদের সাহায্যার্থে পৌঁছে যান। 

ডিভিসির ছাড়া জলেও এখনও যে বাংলার একাধিক গ্রাম জলের তলায়। ঘাটালে তো এখনও স্বাভাবিক জীবনে ফিরতেই পারেননি মানুষজন। এরই মধ্যে, ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কয়েক জায়গায় যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে জল। জল নামতেই দেখা যাচ্ছে পানীয় জলের সঙ্কট। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা বেড়েছে কয়েকটি জায়গায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। 

ঘাটালে এই ছবিটা কিন্তু নতুন নয়, কার্যত নিয়মে পরিণত হয়েছে এটা। বছর আসে বছর যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু ঘাটাল বদলায় না। এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান শুধু প্রতিশ্রুতিতেই আবদ্ধ। দশকের পর দশক তা থেকে গেছে খাতায় কলমেই। সোমবার, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে, দাসপুর থেকে কেশপুরে যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। ঘাটালবাসীদের প্রশ্ন একটাই আর কতদিন? আর কতদিন এমনভাবেই কাটবে? সদুত্তরের আশায় সকলেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: গম্ভীরকে 'খড়ুস' আখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত, কিন্তু কেন? 

সেরা শিরোনাম

Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
AUS vs NZ: ১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget