এক্সপ্লোর

টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলম

ইস্টবেঙ্গল ১০ জনে হয়ে যাওয়ার আগে পর্যন্ত লড়াই করছিল। কিন্তু শেষদিকে ম্যাচের রং বদলে যায়।

কলকাতা: আধ ঘণ্টারও বেশি সময় ধরে ১০ জনে লড়াই করেও শেষরক্ষা হল না, গোকুলম এফসি-র কাছে টাইব্রেকারে হেরে ডুরান্ড কাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়ার পর ৯২ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। লাল কার্ড দেখেন মেহতাব সিংহ। এরপর অতিরিক্ত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। ইস্টবেঙ্গলের হয়ে টাইব্রেকার নষ্ট করেন লালরিনডিকা রালতে, হাইমে স্যান্টোস কোলাডো ও টনডোম্বা। দু’টি শট বাঁচিয়ে নায়ক হয়ে গেলেন ইস্টবেঙ্গল থেকে গোকুলমে যাওয়া গোলকিপার উবেদ সি কে। এদিন খেলার শুরুটা দুর্দান্ত করে ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটেই পিন্টু মহতার শট বারে লেগে ফিরে আসে। ১৭ মিনিটে দুরন্ত শটে গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন সামাদ আলি মল্লিক। ৩৬ মিনিটে উবেদকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন পিন্টু। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারারই খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে গোকুলম। তবে ইস্টবেঙ্গল ১০ জনে হয়ে যাওয়ার আগে পর্যন্ত লড়াই করছিল। কিন্তু শেষদিকে ম্যাচের রং বদলে যায়। ৯২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মার্কাস। টাইব্রেকারে ইস্টবেঙ্গলের গোলকিপার মির্শাদ একটি শটই সেভ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget