এক্সপ্লোর

বেয়ারস্টোর ৮৯, দিনের শেষে ইংল্যান্ড ২৬৮/৮

মোহালি: মাঝের সময়টা ইংল্যান্ডের দাপট থাকলেও, মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরুর মতোই শেষটাও ভারতের পক্ষে ভালই হল। দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৮। ক্রিজে আছেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটি (০)। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দিতে পারলে এই টেস্টেও সুবিধাজনক জায়গায় থাকতে পারে ভারত। আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুক। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ইংল্যান্ড। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যান কুকরা। দলের ৩২ রানের মাথায় হাসিব হামিদকে (৯) আউট করে ইংরেজদের প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। তাঁর একটি লাফিয়ে ওঠা বল সামাল দিতে পারেননি হামিদ। বলটি তাঁর ব্যাটে লেগে রাহানের হাতে চলে যায়। এরপর ৫১ রানের মাথায় জো রুট (১৫) ও কুকের (২৭) উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। জলপানের বিরতির পর প্রথম বলেই জয়ন্ত যাদবের শিকার হন রুট। নিচু হয়ে যাওয়া বলে পুল করতে গিয়ে এলবিডব্লু হয়ে যান রুট। রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটকিপার পার্থিব পটেলের হাতে ধরা পড়েন কুক। দীর্ঘদিন পর দলে ফিরে টেস্টে ৫০-তম ক্যাচ ধরেন পার্থিব। চার নম্বরে নামা মঈন আলিকে (১৬) ফেরান মহম্মদ শামি। দিনের দ্বিতীয় সেশনে প্রথমে বেন স্টোকস (২৯) ও পরে জোস বাটলারকে (৪৩) সঙ্গী করে লড়াই করতে থাকেন জনি বেয়ারস্টো (৮৯)। এই সেশনে ভারত একটিই উইকেট পায়। স্টোকসকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। তিনিই দিনের তৃতীয় সেশনে বাটলারকে ফিরিয়ে দেন। বেয়ারস্টো শতরানের দিকে এগোচ্ছিলেন। তাঁকে ফেরান জয়ন্ত। ক্রিস উকসকে (২৫) আউট করেন উমেশ। ভারতের হয়ে উমেশ, জয়ন্ত ও জাডেজা দুটি করে এবং অশ্বিন ও শামি একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget