এক্সপ্লোর

England vs Pakistan: পাকিস্তানে ইংরেজ ক্রিকেটারদের হোটেলের কাছে গুলির শব্দ, গ্রেফতার ৪

England Tour To Pakistan: মুলতানে স্টোকসরা যে হোটেলে রয়েছেন, তার কাছেই চলল গুলি। যে ঘটনা থেকে আতঙ্ক ছড়াল। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইসলামাবাদ: পাকিস্তান সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল (Pakistan vs England)। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য চাঞ্চল্য ছড়াল সম্পূর্ণ অন্য এক কারণে। মুলতানে স্টোকসরা যে হোটেলে রয়েছেন, তার কাছেই চলল গুলি। যে ঘটনা থেকে আতঙ্ক ছড়াল। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কোনও উগ্রপন্থী হানা বা সেরকম আশঙ্কাজনক কোনও ঘটনা নয়। এটা স্থানীয় দুষ্কৃতীদের মধ্যে অশান্তির ঘটনা। বৃহস্পতিবার সকালে মুলতান মাঠে প্র্যাক্টিসের জন্য হোটেল থেকে স্টোকস-জেমন অ্যান্ডারসনরা রওনা হওয়ার ঠিক পরেই গোলাগুলির আওয়াজ শোনা যায়। যদিও সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। সফরকারী ইংল্যান্ড দলকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়। জানা যায়, ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের টিমহোটেল থেকে এক কিলোমিটার দূরে। ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। ঘটনায় কেউ আহত হননি। পাকিস্তান পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

অ্যান্ডারসনের নজির

বয়স যে নেহাতই একটা সংখ্যা, ফের একবার প্রমাণ করলেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। সেই সঙ্গে ক্রিকেটে নতুন এক উচ্চতা স্পর্শ করলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার।

রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানকে ৭৪ রানে প্রথম টেস্টে হারিয়ে দিল ইংল্যান্ড। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট। তাঁর শিকারের ঝুলিতে ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, জাহির মেহমুদ ও হ্যারিস রউফ। সেই সঙ্গে অনিল কুম্বলেকে উইকেটের সংখ্যায় পেরিয়ে গেলেন অ্যান্ডারসন। 

ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৯৫৬ উইকেট রয়েছে কুম্বলের। ৯৫৯ শিকার হয়ে গেল অ্যান্ডারসনের। মুথাইয়া মুরলীধরন (১৩৪৭) ও শেন ওয়ার্ন (১০০১)-এর পরে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনই।  

আরও পড়ুন: মারাদোনাকে শ্রদ্ধার্ঘ দেখাতেই মেসিকে হলুদ কার্ড! সেই রেফারিই খেলাবেন আর্জেন্তিনার ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget