এক্সপ্লোর

কেন সুযোগ দেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলে সাদা বলে অশ্বিনকে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল হরভজনের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত একবার অশ্বিনকে দেখে নেওয়া হোক, দাবি ভাজ্জির।

নয়াদিল্লি: লাল বলের ক্রিকেটে ভাল পারফরম্যান্স। তাই এবার সাদা বলেও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে আনার পক্ষে জোর সওয়াল করলেন হরভজন সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত একবার অশ্বিনকে দেখে নেওয়া হোক, দাবি ভাজ্জির। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে অশ্বিনকে রাখার পক্ষপাতী ৩৯ বছরের এই স্পিনার।

সাদা বলের ক্রিকেটে অশ্বিনকে শেষ দেখা গিয়েছে ২০১৭ সালে। এরপর তার পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালরা। মাঝে রবীন্দ্র জাদেজাও বাদ পড়েছেন। তবে তিনি কামব্যাক করেছেন। কিন্তু ছোট ফরম্যাটে এখনও ফিরতে পারেননি অশ্বিন। বরং নির্বাচকরা ভারতের অন্যতম সফল স্পিনারের বদলে আস্থা রেখেছেন ওয়াশিংটন সুন্দরের মতো নবীনদের ওপর। আর এখানেই ভাজ্জির আপত্তি। তাঁর বক্তব্য, ওয়াশিংটন সুন্দরকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে সেটা অশ্বিন আরও ভাল পারবে। অভিজ্ঞতার সঙ্গে অশ্বিনের উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে। তাঁর কথায়, “অশ্বিন ভাল স্পিন করাতে পারে। বৈচিত্রও আছে। সেদিক থেকে ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে আরও অনেক শিখতে হবে। আমি চাই ও ভাল করুক। সবসময়ই চাই তরুণরা  উঠে আসুক।” একই সঙ্গে  হরভজনের মত, তরুণদের আরও শিখেই খেলতে হবে। তা না হলে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁরাও বাদ পরে যাবে।

প্রাক্তন এই স্পিনার মনে করেন, যারা উইকেট নিতে পারেন তাঁদেরই দলে রাখা উচিত। চহাল বা কুলদীপ, এরা দুজনেই উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। তাই তাঁদেরকে দলে রাখতে হবে বলেও মনে করেন হরভজন। একই সঙ্গে গোলাপি বলের টেস্টের জনপ্রিয় হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তিনি মনে করেন, গোলাপি বলের টেস্ট দিয়ে মাঠ ভরানো যাবে না। ম্যাচে প্রতিদ্বন্দিতা হলেই মাঠ ভরবে। এই প্রসঙ্গে অ্যাশেজের কথাও উল্লেখ করেন তিনি। হরভজন বিশ্বাস করেন, সমানে সমানে প্রতিযোগিতা হলেই দর্শকরা মাঠে আসবেন। ভারত বনাম বাংলাদেশ কিংবা ভারত বনাম জিম্বাবোয়ের খেলা দেখতে মানুষ মাঠে আসবে না।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
East Bengal vs Mohun Bagan: এডমুন্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
এডমুন্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget