এক্সপ্লোর

Ostader Maar: কাঁধের অসহনীয় ব্যথা উপেক্ষা করে খালি পেটেই ইতিহাস গড়েছিলেন হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur: ২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডের নক আউটে ১৫০-র অধিক রান করেন হরমনপ্রীত কৌর।

কলকাতা: ২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ১৭১ রানের অনবদ্য ইনিংসের স্মৃতি আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। সেদিন হরমনের ঝোড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয়বার নিজেদের জায়গা পাকা করেছিল ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। তবে সেই ঐতিহাসিক ম্যাচের দিন সকালে প্রাতঃরাশটুকুও জোটেনি হরমনপ্রীতের ভাগ্যে। খালি পেটেই মাঠে নেমে ইতিহাস গড়েন হরমনপ্রীত।

হরমনপ্রীতের রেকর্ড

বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে শুরুটা খুব একটা ভাল করেনি ভারতীয় দল। দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৬) ও পুনম রাউত (১৪) উভয়েই অল্প রানে আউট হওয়ায় মাঠে চারে ব্যাট হাতে মাঠে নামেন হরমনপ্রীত। তার পরেই একের পর এক লম্বা লম্বা ছক্কা, দুরন্ত চারে অজি বোলারদের বাউন্ডারির বাইরে ছুড়ে ফেলার কাজ শুরু করেন হরমন। ১১৫ বলে হরমনপ্রীতের অপরাজিত ১৭১ রানের ইনিংস সাজানো ছিল ২০টি চার ও সাতটি ছক্কায়। এই ইনিংসের সুবাদে ইতিহাস গড়ে ফেলেন হরমনপ্রীত। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডের নক আউটে ১৫০-র অধিক রান করেন হরমন।

এই ইনিংসের আগে কিন্তু কাঁধের ব্যাথায় জেরবার ছিলেন। সেই স্মরণীয় ইনিংসের স্মৃতিচারণ করে পরবর্তীতে হরমন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ওই সময় আমি কাঁধের চোটে ভুগছিলাম। দিনদিন তার যন্ত্রণা আরও বেড়েই চলেছিল। থ্রো তো করতে পারছিলামই না। ব্যাট করতে গেলেও লাগছিল। আমি ম্যাচের দিন ভোর পাঁচটার সময় ফিজিওর ঘরে চলে গিয়েছিলাম। বলেছিলাম এমনভাবে কাঁধটা ঠিক করে দিতে যাতে ম্যাচের সময় কোনও যন্ত্রণা না হয়। আগের ম্যাচগুলিতে আমি ব্যথা নিয়েই খেলেছিলাম। ওঁ দারুণভাবে আমার কাঁধে ব্যান্ডেজ করে দিয়েছিল।'

 

ওপেনার হরমনপ্রীত!

কিন্তু আড়াই ঘণ্টা ধরে এই কাঁধের ব্যথা কমানোর প্রক্রিয়ার জেরেই ঘটে বিপত্তি। নীচে ফিরে আসার পর হরমনপ্রীতদের আর খাওয়ার সময়ই ছিল না। তাই পরিকল্পনা ছিল মাঠে গিয়ে খাবার খেয়ে খেলতে নামার। কিন্তু তাতেও বিপত্তি। 'মাঠে পৌঁছনোর পর আমায় জানানো হয় বৃষ্টির জন্য যদি ম্যাচ ২০ ওভারের হয়, তাহলে আমি ওপেন করব। তার বেশি ওভারের ম্যাচ হলে আমাদের সাধারণ ব্যাটিং লাইনআপই থাকবে। আমি হ্যাঁ তো বলে দিয়েছিলাম। তবে বাংলাদেশের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে একবার ওপেন করলেও এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে আমি কখনও ওপেন করিনি। তাই নাওয়া খাওয়া সব ভুলেই গিয়েছিলাম আমি।' জানান হরমন।

ম্যাচে নিজের ইনিংসের মাঝে শিরায় টান ধরতে শুরু করলে তবেই হরমনপ্রীত বুঝতে পারেন তিনি না খেয়েই মাঠে নেমে পড়েছেন। হরমনপ্রীতের এই কালজয়ী ইনিংসে ভর করেই কিন্তু ম্যাচ জেতে ভারতীয় দল। ৪২ ওভারে ভারত চার উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ২৪৫ রানেই অল আউট হয়ে যায়। ৩৬ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয় ভারত।

আরও পড়ুন: বোলিং অ্যাকশনে আমূল বদল ঘটিয়েই ২০১৮ সালে এজবাস্টনে বাজিমাত করেন অশ্বিন

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget