এক্সপ্লোর

Ostader Maar: বোলিং অ্যাকশনে আমূল বদল ঘটিয়েই ২০১৮ সালে এজবাস্টনে বাজিমাত করেন অশ্বিন

Ravichandran Ashwin: এজবাস্টনে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন। তা সত্ত্বেও অবশ্য ম্যাচ হারতেই হয় ভারতীয় দলকে।

কলকাতা: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্টে ভারতের (Indian Cricket Team) সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। একগুচ্ছ রেকর্ড রয়েছে ৩৬ বছর বয়সি ভারতীয় অফ স্পিনারের দখলে। তবে 'সেনা' দেশে (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রলিয়া) অশ্বিনের পারফরম্যান্স নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। এই দেশগুলিতে অশ্বিনের রেকর্ড আহামরি নয়। কিন্তু ২০১৮ সালের এজবাস্টন টেস্টে অশ্বিনের স্পিনের জাদুতেই নাজেহাল হতে হয়েছিল অ্যালেস্টার কুকদের। ম্যাচে মোট সাতটি উইকেট নেন অশ্বিন।

অশ্বিনের স্পিনে কুপোকাত কুকরা

প্রথম ইনিংসে কুক, বেন স্টোকস, জস বাটলার ও স্টুয়ার্ট ব্রডকে সাজঘরে ফেরান অশ্বিন। তাঁর দাপটেই ২৮৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তবে বিরাট কোহলির অনবদ্য ১৪৯ রান সত্ত্বেও ২৭৪ রানের বেশি এগোতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসেও ফের জ্বলে উঠেন অশ্বিন। কুক, জো রুট এবং কিটন জেনিংস, ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকেই আউট করেন অশ্বিন। 'সেনা' দেশে এটাই অশ্বিনের বল হাতে সেরা পারফরম্যান্স। অশ্বিনের দাপটেই দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত মাত্র ১৯৩ রানের লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হয় ভারত।

৩১ রানে ম্যাচ হারে ভারত। তবে অশ্বিনের এই পারফরম্যান্স কিন্তু সকলেরই বাহবা কুড়িয়ে নেন। ম্যাচ শেষে ভারতীয় বোলিং কোচের সঙ্গে নিজের পারফরম্যান্সের বিষয়ে আলোচনা করতে গিয়েই অশ্বিন নিজের সাফল্য রহস্য ফাঁস করেন। তিনি জানান, 'গত বছর দেড়েকে আমি ঘরের মাঠে প্রচুর ক্লাব ক্রিকেট খেলেছি। আমি নিজের বোলিং অ্যাকশন বদলের জন্য অনেক খাটা খাটনিও করেছি। বোলিং করার সময় বেশি করে নিজের শরীর ব্যবহার করে ফ্লাইটেই আমি ব্যাটারদের মাত দেওয়ার চেষ্টা করেছি এবং এদিন সফলভাবে এটা করতে পেরেছিও।'

বোলিং অ্যাকশন বদলের কারণ

নিজের বোলিং অ্যাকশন বদলের কারণ হিসাবে অশ্বিন জানান, 'আমি বরাবরই ব্যাটসম্যানদের ফ্লাইটে মাত দিতে চাই। তবে এই প্রয়াসে অনেক সময়ই শরীর সঙ্গ দেয় না। অনেক সময়ই বল মাঝপিচে বা বেশি আগে পড়ে যায়। সেই কারণেই আমি নিজের বোলিং অ্যাকশন বদলের জন্য সচেষ্ট হই। এক নির্দিষ্ট অ্যাকশন নিয়ে বহুদিন আমি অনেক সাফল্যই পেয়েছি। তাই বেশ কিছু বদ অভ্যেসও আমার মধ্যে চলে এসেছিল। তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই আমায় আমার বোলিং অ্যাকশনে এই বদলটা করতে হয়।' বিলেতের মাটিতে এটাই অশ্বিনের সেরা সিরিজ ছিল। তবে এই পারফরম্যান্স সত্ত্বেও ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি টেস্ট সিরিজে কিন্তু অশ্বিন একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। 

আরও পড়ুন: পাক পেসারের বিষ সামলে হাফসেঞ্চুরি, ধোনিকে গিয়ে বলেছিলেন, ভাই বল করতে চাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget