এক্সপ্লোর

সৌরভের আমন্ত্রণে ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে আসছেন হাসিনা

সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ২২ নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেই নিমন্ত্রণ রাখতে ওই দিন ইডেনে খেলা দেখতে আসছেন তিনি।

কলকাতা: নভেম্বরে ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে আসছেন শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ২২ নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেই নিমন্ত্রণ রাখতে ওই দিন ইডেনে খেলা দেখতে আসছেন তিনি। ‘সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি ফোন করে আমায় আমন্ত্রণ জানিয়েছেন। সৌরভ একাধারে বাঙালি, তার উপর একসময়ের স্বনামধন্য ক্রিকেটার। আমি ওর আমন্ত্রণ রাখতে ম্যাচ দেখতে যাব।’ বলেন হাসিনা। সেই সঙ্গে হাসিনা ঠারেঠোরে বুঝিয়ে দেন, তাঁর এই সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সিএবি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই ম্যাচ দেখতে আসার সম্ভাবনা নেই। যদিও তাঁকেও ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, ওইদিন ঢাকা থেকে সকাল ৭টার বিমানে কলকাতায় আসবেন হাসিনা। ফিরে যাবেন সেদিনই। এই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখবেন শেখ হাসিনা। তাঁর মিডিয়া সচিব ইশানুল করিম জানিয়েছেন, হাসিনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুবই পছন্দ করেন। তাই তাঁর আমন্ত্রণ রাখতে রাজি হয়েছেন। ওইদিন ম্যাচ উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ওইদিনের ম্যাচে।

সেরা শিরোনাম

Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget