এক্সপ্লোর

শেষ ওভারে শামির হ্যাটট্রিক, আফগানিস্তানকে ১১ রানে হারিয়ে বিশ্বকাপে চতুর্থ জয় ভারতের

শেষ ওভারে মহম্মদ নবি (৫২), আফতাব আলম (০) ও মুজিব উর রহমানকে (০) ফেরান শামি।

সাউদাম্পটন: এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই কামাল করলেন বাংলার পেসার মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক সহ চার উইকেট নিলেন তিনি। শামির পাশাপাশি দারুণ বোলিং করলেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহল ও হার্দিক পাণ্ড্য। তাঁরা তিনজনই দু’টি করে উইকেট নেন। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলারদের দাপটে জয় পেল ভারত। এই জয়ের ফলে চলতি বিশ্বকাপে এখনও অপরাজিত বিরাট কোহলির দল। পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে ভারত। আজ সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে আফগান বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে বড় রানের ইনিংস গড়তে পারেনি ভারত।বিরাট কোহলি ও কেদার যাদবের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান করে ভারত। ভারতের হয়ে অধিনায়ক বিরাট সর্বোচ্চ ৬৭ রান করেন। তাঁর ৬৩ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হানেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। তাঁর বলে আউট হয়ে যান রোহিত শর্মা (১)। দলের সাত রানে প্রথম উইকেট হারানোর পর লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ রান যোগ হওয়ার পর মহম্মদ নবিকে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন রাহুল। ৫৩ বলে ৩০ রান করেন তিনি। চার নম্বরে নেমে বিজয় শঙ্কর কোহলির সঙ্গে জুটি বেঁধে ৫৮ রান যোগ করেন। ৪১ বলে ২৯ রান করে আউট হন তিনি। দলের ১২২ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। মহেন্দ্র সিংহ ধোনি পাঁচ নম্বরে নামেন। রানের গতি বাড়াতে গিয়ে মহম্মদ নবির বলে ৬৭ রানে আউট হন কোহলি। ১৩৫ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এরপর ধোনির সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের হাল ধরেন কেদার যাদব। দলের ১৯২ রানে ধোনি আউট হন। তিনি রশিদ খানের বলে ৫২ বলে ২৮ রান করে আউট হন। হার্দিক পান্ড্যও বড় শট খেলে রানের গতি বাড়াতে পারেননি। তিনি মাত্র সাত রান করে প্যাভিলিয়নে ফেরেন। একেবারে শেষ ওভারে ৬৮ বলে ৫২ রান করে আউট হন কেদার। শেষপর্যন্ত ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য ২২৫ রানে লক্ষ্য রাখে ভারত। হজরতউল্লাহ জাজাইকে (১০) বোল্ড করে আফগানিস্তান ইনিংসে প্রথম আঘাত হানেন শামি। এরপর অধিনায়ক গুলাবদিন নইব (২৭) ও রহমত শাহের (৩৬) দাপটে ভারতকে কিছুটা চাপে ফেলে দেয় আফগানিস্তান। নইবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হার্দিক। রহমত ও হাশমতউল্লাহ শাহিদিকে (২১) ফেরান বুমরাহ। শেষ ওভারে মহম্মদ নবি (৫২), আফতাব আলম (০) ও মুজিব উর রহমানকে (০) ফেরান শামি। ২১৩ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget