এক্সপ্লোর

শেষ ওভারে আট রান করতে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

প্রভিডেন্স (গুয়ানা): শিমরন হেটমায়ারের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের ফলাফল এখন ১-১। সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দলকে হারিয়ে দিল। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ রানের। কিন্তু ওই ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ওই ওভারে মাত্র চার রান দিয়ে দলের জয় নিশ্চিত করেন। এর আগে হেটমায়ারের ৯৩ বলে ১২৫ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৭১ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৮ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। আয়োজক দেশ জেতে মাত্র তিন রানে। হোল্ডার প্রথমে বল করতে এসেই ২০ রান দিয়েছিলেন।তাঁর চূড়ান্ত বোলিং বিশ্লেষণ ৬৬ রানে এক উইকেট। সেই হোল্ডারই শেষ ওভারে নিজেকে আক্রমণে নিয়ে আসেন। কিন্তু চাপের মুখে বল করতে এসেও মাত্র চার রান দিয়ে দলকে জয় এনে দিলেন তিনি। ওভারের প্রথম বলে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার মুশফিকর রহিম ৬৮ রান করে মিড উইকেটে ক্যাচ তুলে ফিরে যান। পরের পাঁচ বলে মাত্র চার রান খরচ করেন হোল্ডার। জয়ের পর উচ্ছ্বসিত হোল্ডার বলেছেন, চাপের মুখেও নিজেদের প্রতি বিশ্বাস রেখেছিলেন তাঁরা। রান তাড়ার কাজটা তেড়েফুঁড়ে শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ৪.৪ ওভারেই ৫০ রান পূর্ণ করে নেয় তারা। সপ্তম ওভারে ৭১ রানে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। পরবর্তী সময়ে তামিম ইকবাল (৫৪) এবং সাকিব অল হাসান (৫৬) দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। মুশফিকর ও মাহমুদুল্লাহ (৩৯)-র জুটিতে চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ হয়। ওই সময় ম্যাচের পাল্লা পুরোপুরি বাংলাদেশের দিকেই ঝুঁকেছিল। ৪৬ তম ওভারের শুরুতে মাহমুদুল্লাহ রান আউট হওয়ার পর খেলার মোড় ঘুরে যায়। ওই সময় বাংলাদেশের রান ছিল চার উইকেটে ২৩২। বাংলাদেশের অধিনায়ক মাশরফি মোর্তাজা স্বীকার করেছেন, ম্যাচটা তাঁদের জেতা উচিত ছিল। কিন্তু বেশ কয়েকটা ভুলের খেসারত দিতে হল তাঁদের।

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget