এক্সপ্লোর

Hockey WC 2023: স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

Indian Hockey Team: ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পেল ভারত। 

রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই হকি বিশ্বকাপের (FIH Men's Hokey World Cup 2023) অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Indian Hockey Team)। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পেল ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।

প্রথমার্ধেই জোড়া গোল

ভারত-স্পেনের শেষ পাঁচ ম্যাচের ফলাফলের নিরিখে এই ম্যাচের আগে কাউকেই এগিয়ে রাখা সম্ভব ছিল না। উভয় দলই পাঁচ ম্যাচের মধ্যে দুইটি জিতেছিল। গত নভেম্বরে দুই দলের শেষ ম্যাচ ২-২ হয়েছিল। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্বাভাস ছিলই। শুরুটাও হয় তেমনভাবেই। ম্যাচের প্রথম মিনিটেই গোলের বড় সুযোগ পেয়ে গিয়েছিল স্পেন। তবে ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ ও অমিত রোহিদাস যৌথভাবে ভারতকে বাঁচান। প্রায় সঙ্গে সঙ্গেই ভারতীয় দল প্রতিপক্ষ বক্সে বল নিয়ে পৌঁছে গেলেও, তা থেকে লাভের লাভ কিছুই হয়নি। অবশ্য ম্যাচ যত এগোয়, ততই হার্দিকরা ম্যাচে নিজেদের দাপট দেখাতে শুরু করেন।

ভারত প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয় পেনাল্টি কর্নারেও অধিনায়ত হরমনপ্রীতের শট ব্লক হয়। তবে ফিরতি বল থেকে জোরাল শটে ভারতকে এগিয়ে দেন অমিত রোহিদাস (Amit Rohidas)। হকি বিশ্বকাপে এটি ভারতের ২০০তম গোল। ভারত প্রথম কোয়ার্টার এগিয়ে শেষ করে। প্রথম কোয়ার্টারের পরে শ্রীজেশকে তুলে নিয়ে ভারতীয় কোচ গ্রাহাম রিড পাঠককে ভারতীয় গোলে সুযোগে দেন। মাঠে নেমে পাঠক দারুণ প্রভাবিত করেন। দুরন্তভাবে স্পেনের পেনাল্টি রুখে দেন পাঠক। তার কয়েক সেকেন্ড পরেই স্পেন অর্ধের ডান দিক দিয়ে দুরন্ত দৌড় নেন হার্দিক। তিনি গোলের সামনে পৌঁছে ললিতকে বল বাড়াতে গেলে ললিতের কাছে বল পৌঁছনোর আগেই স্পেন ডিফেন্ডারের সুবাদে বল স্পেনের জালে জড়িয়ে যায়। ভারত ২-০ এগিয়ে যায়।

ম্যাচ সেরা অমিত

প্রথমার্ধে পাওয়া দুই গোলের লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ভারতের জমাটি রক্ষণ ভাঙতেই পারেনি স্পেন। এমনকী শেষ কোয়ার্টারে অভিষেকের হলুদ কার্ডের জেরে একজন বেশি নিয়ে খেললেও লাভ হয়নি। ম্যাচে ভারতের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি দুরন্ত রক্ষণের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয় ভারতের অমিত রোগিদাসকে। ঘরের ছেলে ম্যাচ সেরা হওয়ায় বীরসা মুন্ডা স্টেডিয়ামে উপস্থিত জনগণদের স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত দেখায়। এই জয়ের ফলে গ্রুপ 'ডি'-তে ভারত দ্বিতীয় স্থানে রইল। গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জানুয়ারি, রবিবার ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।  

আরও পড়ুন: হরমনপ্রীতের চাপ কমানোই লক্ষ্য, অমিতদের বাড়তি দায়িত্ব নিতে বললেন ভারতীয় কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget