এক্সপ্লোর

ইডেনে স্টিভ ওয়ার স্লেজিংয়ের জবাব কীভাবে দিয়েছিলেন, জানালেন দ্রাবিড়

বেঙ্গালুরু: ২০০১-এ ইডেন গার্ডেনে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের যুগলবন্দী রুখে দিয়েছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয় রথ। সেই স্মরণীয় টেস্টে তাঁর অসাধারণ ইনিংস সম্পর্কে একটি আকর্ষণীয় ঘটনার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন দ্রাবিড়। কঠিন পরিস্থিতিতে ওই ইনিংস খেলা আদৌ সহজ ছিল না। তারওপর অস্ট্রেলিয়ার স্লেজিং সামলে ইনিংস কীভাবে সাজিয়েছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করলেন দ্রাবিড়। ওই সিরিজে এর আগে রান ছিল না তাঁর ব্যাটে। দ্রাবিড় বলেছেন, 'ওই টেস্টের প্রথম তিনদিনের মধ্যেই আমরা প্রায় হারতে বসেছিলাম। ব্যক্তিগতভাবে বলতে কী, আমার ফর্মটাও একেবারেই ভালো যাচ্ছিল না। বোম্বে টেস্টে রান করতে পারিনি। ইডেনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রান করতে পারিনি। আর, ব্যাটিং অর্ডারে আমাকে ছয় নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পিচে পৌঁছনোর সঙ্গে সঙ্গে স্টিভ ওয়া বিদ্রুপ করলেন, রাহুল, এই ইনিংসে তাহলে ছয় নম্বরে। পরের ইনিংসে কত নম্বরে? ১২ নম্বরে?' একে তো ফলো-অনের চাপ, তার ওপর বিপক্ষ অধিনায়কের এ ধরনের স্লেজিং। এসব কিছু সামলে কঠিন পরিস্থিতিতে কীভাবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেছিলেন, তা জানালেন দ্রাবিড়। তিনি বলেছেন, 'খুবই খারাপ লাগছিল। ওই অবস্থায় অতীত বা ভবিষ্যতের কথা মাথায় আসছিল না। আর ক্রিকেটে, প্রতিটি বলে মনঃসংযোগ করতে হয়। তখন আমি ভাবলাম, দেখা যাক, কটা বল খেলতে পারি। আমি ভাবছিলাম, আর একটা, আরও একটা'। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দ্রাবিড়। ২০০১-র বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কোনও দলের ঘুরে দাঁড়ানোর একটা দুরন্ত নজির। দ্রাবিড়ের ইনিংস ও লক্ষ্মণের ২৮২ রানে ভর করে প্রথম ইনিংসে ২৪৭ রানের ঘাটতি মিটিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮৩ রানের লিড নেয়। হরভজন সিংহের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ২১২ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। পরে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে ভারত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shivam Dube: বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget