এক্সপ্লোর

ভাল আছি, কাল হোটেলে ফিরব, অডিও বার্তায় জানালেন লারা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইটারে লারার এক অডিও বার্তা পোস্ট করা হয়েছে।

মুম্বই: ভাল আছেন ব্রায়ান লারা। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইটারে লারার এক অডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেই বার্তায় প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি ভাল আছি। আগামীকাল হোটেলে ফিরে যাব। আমি জানি, সবাই আমার জন্য উদ্বিগ্ন। আজ সকালে জিমে একটু বেশিই পরিশ্রম করে ফেলি। বুকে ব্যথা শুরু হওয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যথা না কমায় নানা পরীক্ষা করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছি। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ চলতি বিশ্বকাপ ক্রিকেটের সরকারি সম্প্রচারকারী সংস্থাগুলির তরফে ম্যাচ বিশ্লেষণকারী হিসাবে ভারত সফরে এসেছেন লারা। আজ আচমকা অসুস্থ বোধ করায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে তাঁর। তাঁকে পারেলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। ৫০ বছর বয়সি লারার নাকি আকস্মিক বুকে ব্যথা শুরু হয়। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের দাবি। তিনি গত কয়েকদিন শ্যুটিং করেননি বলেও জানাচ্ছে তারা। যদিও আরেকটি সূত্রে বলা হয়েছে, দু’বছর আগে তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়েছে। সবসময়ই বুকে ব্যথা হওয়ার আশঙ্কা থাকায় নিয়মিত চেক আপ করাতেই হাসপাতালে আসেন আজ। তিনি ভাল আছেন। শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী লাার ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় ঠাঁই পেয়েছেন। একটি যুগের প্রতিনিধি লারা ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ১১ হাজার ৯৫৩ রান করেছেন ৫২.৮৯ গড় বজায় রেখে। ২৯৯টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলে ৪০.১৭ গড়ে ১০৪০৫ রান করেছেন। তিনিই ক্রিকেটের ইতিহাসে একটি টেস্ট ইনিংসে ৪০০ রান করা প্রথম ও একমাত্র ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ডও তাঁর। ১৯৯৪ এ এজবাস্টনে ওয়ারউইকশায়ারের হয়ে ৫০১ রান করে নট আউট ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget