এক্সপ্লোর

প্রশংসা ও নিন্দা, দুইয়েই অবিচল থাকি, বলছেন বুমরা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, পাকিস্তানের মহম্মদ আমির ও ইংল্যান্ডের জোফ্রা আর্চারের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে আছেন বুমরা

লিডস: চলতি বিশ্বকাপে তাঁর বোলিং সর্বস্তরে প্রশংসিত হচ্ছে। তাঁর নিখুঁত ইয়র্কার ব্যাটসম্যানদের রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই ‘কুখ্যাত’ নো বলের পর তাঁকে সমালোচনায় জেরবার হতে হয়েছিল। সেই যশপ্রীত বুমরা বলছেন, প্রশংসা বা সমালোচনা – কোনওটাই এখন আর তাঁকে নাড়া দেয় না। শনিবার শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতের তারকা পেসার বলেছেন, ‘প্রশংসা বা সমালোচনা কোনওটাকেই গুরুত্ব দিই না। একমাত্র লক্ষ্য থাকে প্রস্তুতিতে জোর দেওয়া এবং মাঠে সঠিকভাবে পরিকল্পনাগুলো কাজে লাগানো। দলের জন্য কী করলাম, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন বুমরা। টুর্নামেন্টে তাঁর মোট উইকেট ১৭। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, পাকিস্তানের মহম্মদ আমির ও ইংল্যান্ডের জোফ্রা আর্চারের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে আছেন ভারতীয় পেসার। বুমরার কথায়, ‘দলের প্রত্যেকে বাড়তি দায়িত্ব নিচ্ছে। যেটা খুব ভাল ব্যাপার। বাড়তি দায়িত্ব নিলে বাড়তি চেষ্টাও করবে। তাতে পরিকল্পনাগুলো সঠিকভাবে মাঠে প্রয়োগ করা সম্ভব হয়।’ বুমরা আরও বলেন, ‘বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশিরভাগ ম্যাচেই আমাদের পাঁচজন মাত্র বোলার বল করেছে। প্রত্যেকেই ভাল করছে। উইকেট পাচ্ছে। ব্যাটে রান পাচ্ছে। আমাদের অভিযান ভালই চলছে।’ ওয়ান ডে-তে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসাবে ১০০ উইকেট নিয়েছেন। বুমরা বলছেন, ‘আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা আছে। সকলেই ভাল পারফর্ম করলে সেটা দলের জন্য একটা স্বাস্থ্যকর দুশ্চিন্তা। সেমিফাইনালের আগে দলের সকলেই ছন্দে।’

সেরা শিরোনাম

IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget