এক্সপ্লোর

‘ভুল হয়েছে, তবে অনুতপ্ত নই’, বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য কুমার ধর্মসেনার

ভুলের কথা মেনে নিলেন খোদ ধর্মসেনা।

কলম্বো: ৬ রান নয়, বিশ্বকাপের শেষ ওভারে মার্টিন গাপ্টিলের ওভারথ্রো-তে ইংল্যান্ডকে ৫ রান দেওয়াই উচিত ছিল! সিদ্ধান্তগত ত্রুটির কথা মেনে নিয়ে নিজের ভুল স্বীকার করে নিলেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। সাইমন টাফেল, কে হরিহরণরা আগেই বলেছিলেন, ফাইনাল ম্যাচের শেষে ওভারে অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তগত ভুল হয়েছে। এবার সেই ভুলের কথা মেনে নিলেন খোদ ধর্মসেনাও।

বিশ্বকাপ শেষে নিজের দেশে ফিরে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের সিদ্ধান্তগত ত্রুটি নিয়ে মুখ খুলেছেন কুমার ধর্মসেনা। তিনি মেনে নিয়েছেন তাঁর ভুল হয়েছে। তবে এই ভুলের জন্য তিনি অনুতপ্তও নন। তাঁর কথায়, “টেলিভিশন রিপ্লে দেখার পর মন্তব্য করাটা সহজ। আমি মেনে নিচ্ছি, এখন রিপ্লে দেখার পর মনে হচ্ছে সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। কিন্তু, মাথায় রাখতে হবে, মাঠে আমাদের টেলিভিশন রিপ্লে দেখার মতো বিলাসিতা ভোগ করতে দেওয়া হয় না। আমার সিদ্ধান্তের জন্য কখনই আক্ষেপ করব না। মাঠে সিদ্ধান্ত জানানোর পর আইসিসি আমার প্রশংসাই করেছে।” একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মের কথা উল্লেখ করে ধর্মসেনা বলেন, “যেহেতু আউট হওয়ার মতো কিছু ঘটেনি, সেহেতু ওই সিদ্ধান্ত নেওয়ার আগে তা থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়ে দেওয়ার কোনও উপায় ছিল না। আইসিসি-তে এমন কোনও নিয়ম নেই। সে কারণে আমি লেগ আম্পায়ারের সঙ্গে কথাও বলেছি। প্রযুক্তিগত সেই কথোপকথন শুনেছেন ম্যাচের দায়িত্বে থাকা বাকি আম্পায়াররাও। এমনকি ম্যাচ রেফারিও শুনতে পেয়েছেন। ওই সময়ে যেহেতু টেলিভিশিন রিপ্লে নেওয়ার উপায় ছিল না, তাঁরা সবাই আমাকে জানায় ব্যাটসম্যান রান সম্পূর্ণ করেছে। তারপরই আমি সিদ্ধান্ত জানিয়েছি।”

এখানেই শেষ নয়, ওমন হাইভোল্টেজ ম্যাচে এমন সিদ্ধান্ত নেওয়া যে একেবারেই সহজ হয় না, সেকথাও উল্লেখ করেছেন তিনি। ১৮০-র ওপর আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা সম্পন্ন ধর্মসেনা বলছেন, “আমাদের একসঙ্গে অনেক কিছুর ওপর নজর রাখতে হয়। ব্যাটসম্যান প্রথম রান সম্পূর্ণ করল কিনা, ফিল্ডিংয়ের সময় ফিল্ডার কোন দিকে থ্রো করছে, তার মধ্যে দ্বিতীয় রান সম্পূর্ণ হল কিনা, এমন একাধিক বিষয়েই একই সময়ে একই সঙ্গে নজরে রাখতে হয়। এক্ষেত্রে স্টোকস দ্বিতীয় রান সম্পূর্ণ করার সময় বল তাঁর ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। আমরা অনুমান করেছিলাম, বল থ্রো করার আগেই ব্যাটসম্যানরা একে অপরকে ক্রস করেছেন।”

প্রসঙ্গত, ধর্মসেনার এই সিদ্ধান্তই বিশ্বকাপের ফাইনালে  ‘নির্ণায়ক’ ভূমিকা পালন করে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের স্কোর টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই হওয়ায় বাউন্ডারির নিরিখে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও

ভিডিও

TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget