এক্সপ্লোর

ভারতের কাছে হারের পর ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাক কোচ মিকি আর্থার!

গত ১৬ তারিখ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে ৮৯ রানে বিধ্বস্ত হওয়ার পর সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা -- সকলে মিলে একযোগে পাক দলের তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় ক্রিকেটারদের।

লন্ডন: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, একবার ভেবেছিলেন ‘আত্মহত্যার’ পথ বেছে নেবেন। এমনটাই দাবি করলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। গত ১৬ তারিখ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে ৮৯ রানে বিধ্বস্ত হওয়ার পর সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা -- সকলে মিলে একযোগে পাক দলের তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় ক্রিকেটারদের। আর্থার বলেন, গত রবিবার, আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। ওই একটা ম্যাচ খারাপ হওয়ার প্রভাব পড়ে পরের খেলাতেও। একটা হারের ধাক্কা সামলে ওঠার আগে আরেকটি হারের ধাক্কা। তার ওপর বিশ্বকাপের মতো বড় মঞ্চ। এত মিডিয়ার কাটাছেঁড়া, জনগণের কাছে জবাবদিহি। তার ওপর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া। আমাদের ওপর দিয়ে সব ঝড় বয়ে গিয়েছে। তবে, সেই হারের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতেছে সরফরাজ আহমেদের দল। ফলত, এখন পাকিস্তান যদি তাদের বাকি ম্যাচগুলি জেতে এবং অন্য দলগুলির ম্যাচের ফলাফল যদি তাদের অনুকূলে যায়, তাহলে শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের। প্রসঙ্গত, এখন পাকিস্তানের বাকি ম্যাচগুলির প্রতিদ্বন্দ্বীরা হল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। আর্থার জানান, তিনি দলের ক্রিকেটারদের জানিয়েছেন, নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে মাঠে।

সেরা শিরোনাম

Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
FIFA World Cup 2026: মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Metro : কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
Rule Of 114: টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
Volkswagen layoffs : ১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
Petrol-Diesel Price : এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা ! অবাক হচ্ছেন ?
এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা ! অবাক হচ্ছেন ?
Humayun Kabir: 'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
Full Moon in the Sky: পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
Ketan Agarwal Murder: মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্বামীকে পাহাড় থেকে ফেলে হত্যা ! অভিযুক্ত সোনম রঘুবংশী এখন কোথায়?
'সোনমের জামিনই সিয়াকে উৎসাহ দিয়েছে', দাবি রাজা রঘুবংশীর মায়ের
Embed widget